পৃথিবীতে জরাগ্রস্ত ক্ষয়িষ্ণু প্রেম
এবার মঙ্গল প্রেমশূন্য হবে!
যদি কোথাও কোন প্রাণের অস্তিত্ব থেকে থাকে সংগোপনে
তবে তারাও পৈশাচিক রতি আর রক্তপাতে দীক্ষা নেবে।
প্রাণ যদি নাও থাকে তবু
পাথরে পাথরে হবে ঠোকাঠুকি
মাটি আর বালুকণায় হবে
বর্ণবাদী-ধর্মবাদী রায়ট!
লাল মাটির অহংকার ব্যথা হ’য়ে বাজবে
কালো মাটির হীনমন্য হৃদয়ে।
স্বকীয়তা হারিয়ে প্রনষ্ট হবে বিস্তীর্ণ মৌন মঙ্গল-
পৃথিবীর দানবের ছোঁয়ায়
কক্ষপথে থেকেও মঙ্গল হারাবে লক্ষ্যপথ।
পৃৃথিবীতে জরাগ্রস্ত ক্ষয়িষ্ণু প্রেম
এবার মঙ্গল প্রেমশূন্য হবে!
ঢাকা।
০৩.১০.১৪
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




