বসন্তের প্রারম্ভে যাত্রা করেছিল প্রেমের পদাবলি কোকিল ডানায় চড়ে-কবির হৃদকুঞ্জে নীড় বাঁধবে বলে। ঝরাপাতায় লিখেছিল চিঠি শিশিরস্নানে মত্ত প্রেমের পদাবলি- এবার কবির সমস্ত রাত্রি কেড়ে নেবে, শব্দফুলে গাঁথা পংক্তিমালায় সাজবে ভীষণ!
তারপর বহু পথ পাড়ি দিয়ে, নদী-সমুদ্র, পাহাড় আর জঙ্গল ডিঙিয়ে যখন রাখলো চোখ এই শহরের বুকে-তখন স্তম্ভিত প্রেমের পদাবলি! কবির হৃদকুঞ্জে নীড় বাঁধার স্বপ্ন ভূলুন্ঠিত! অশ্রুস্নাত চোখে, বিষন্ন মনে ফিরে গেছে প্রেমের পদাবলি সুজনের রক্তগালিচা বিছানো পথ দেখে, এলোমেলো রক্তাক্ত শব্দের শোকাতুর হাহাকার শুনে.....
এ বসন্তে প্রেমের পদাবলি বাঁধেনি নীড় কবির ব্যথাতুর হৃদকুঞ্জে!
০২.০৪.১৫
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




