somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিল্পকলার প্রকল্প এবং শঙ্কার ডঙ্কা......

০৫ ই মে, ২০১৫ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'শিল্পকলা একাডেমির দুটো প্রকল্পেরও অনুমোদন দেয়া হয় একনেক বৈঠকে। অনুমোদিত প্রকল্প দুটো হলো – ছয়টি জেলা পাবলিক লাইব্রেরি উন্নয়ন এবং ১৫ জেলা শিল্পকলা একাডেমির নবায়ন, সংস্কার ও মেরামত।'

খুবই ভাল কথা, বড়ই আশার কথা। দেশের সরকার সংস্কৃতি চর্চায় মন দিচ্ছে।এই সংবাদে সংস্কৃতিপ্রেমীরা খুব খুশি হবেন। হবারই কথা। কিন্তু আমার ভেতরে বাজছে শঙ্কার ডঙ্কা! প্রকল্পের টাকা যথাযথভাবে ব্যয় হবে তো? কেন এই শঙ্কা? একটা ঘটনা বলছি-একবার এক বড় ভাই একটা সংগঠনের অর্থ বিভাগের সাময়িক দায়িত্ব পেলেন। তো একটা অনুষ্ঠান বাবদ খরচ হলো পঁচিশ হাজার টাকা। ঐ সংগঠনের চেয়্যারম্যান বড়ভাইকে খরচের হিসাব বাড়িয়ে তিন লাখ টাকা করতে বললেন। বড় ভাই পড়লেন ফাঁপরে! পঁচিশ হাজার টাকা বাড়িয়ে পঞ্চাশ করা যায়, না হয় আরেকটু ছুড়ি চালিয়ে পঁচাত্তর করা যায়, হলোই বা এক লাখ! তাই বলে তিন লাখ!

বড় ভাই চেয়্যারম্যানের পিছনে ঘোরেন, 'ভাই কেমনে কী করবো?' উত্তর পান, 'আরে করে দাও!' তবু বড়ভাই চেয়্যারম্যানের পিছনে ঘোরেন, তিনি জাত থিয়েটার শিল্পী। জীবনে এতোবড় জোচ্চুরি তাকে করতে হয়নি। তাই হিসাব মেলাতে হিমশিম খান। দ্বারস্থ হন চেয়্যারম্যানের। চেয়্যারম্যান এ ব্যাপারে এতোটাই পটু, সিঁড়ি দিয়ে নামতে নামতে দু'মিনিটের মধ্যে তিন লাখ টাকার হিসাব মিলিয়ে দ্যান! এই চেয়্যারম্যান আবার শিল্পকলা একাডেমি'র মহাপরিচালক। একই সঙ্গে দুটো পদ। শিল্পীরা এতো পদপ্রিয় হয়! ঘটনা কোন আমলের তা নাইবা বললাম। তবে এটুকু বলি, এনার বিরুদ্ধে সারাদেশে মোমবাতি জ্বালিয়ে কোটিটাকা ধোঁয়ায় উড়িয়ে দেবার অভিযোগও আছে। আছে নিয়োগে দূর্নীতির অভিযোগ।

এইসব দূর্নীতির কথা নিজ নিজ শিল্পমাধ্যমের অনেকেই জানে। কিন্তু কেউ কোন প্রতিবাদ করে না। কেননা শিল্পকলার মহাপরিচালকের কাছে, ঐ সংগঠনের চেয়্যারম্যানের কাছে সবারই ছোটখাটো সুযোগ-সুবিধা পাওয়ার হিসাব থাকে। অতএব সবাই চুপ।

এই ঘটনার পর রাজনীতিবিদদের প্রতি আমার ক্ষোভ কিছুটা কমে গেছে। আরে বাপু চৌষট্টিটা শিল্পকলা চালাতে শিল্পী মানুষ যদি এতো দূর্নীতি করে, সারাদেশের ষোল কোটি মানুষ চালিয়ে ওরা একটু হাতছাফাই করবে না!
সবাই ভাবে শিল্পীরা ভাল মানুষ, শিল্পীরা উদার, সৃষ্টিতে ডুবে থাকে। কথা সত্য, তবে খুব কম সংখ্যক শিল্পীর ক্ষেত্রে। শিল্পীদের দূর্নীতির কথা প্রকাশ্যে এলে সাধারণ মানুষ এদের মুখে হাগু করবে!

তাই প্রকল্পের টাকা সঠিকভাবে ব্যয় না হবার শঙ্কার ডঙ্কা তো বাজবেই.......
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×