somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আননভ্রম

২৮ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৈঠকখানার সোফায় বসে আছেন চল্লিশ বছরের আলো-বাতাসে বেড়ে ওঠা প্রবাল, বাসায় ফিরে মাত্রই স্নান সেরেছেন, পেটে ক্ষুধা থাকলেও খাবার রুচি নেই, কাল সারারাত ঘুমোননি আর আজ দিন প্রায় শেষ হতে চলল, ক্লান্ত অথচ চোখে ঘুম নেই। মাথার ভেতরটা এখন যেন আঠার দিনের যুদ্ধ শেষের গোধূলিবেলার বিষাদময় কুরুক্ষেত্র প্রান্তর!

তোতা থপথপ করে হেঁটে এসে কাছে দাঁড়ালে ওর মুখের দিকে তাকান প্রবাল, কিছু বলেন না, তাকিয়েই থাকেন। তোতা প্রবালের হাত ধরে বলল, ‘বাবা, মা কাঁদতেছে, চলো মা’র কাছে যাই।’

তোতার বয়স দুই বছর, এখনো ভাল করে কথা শেখেনি। তোতার বাবার সঙ্গে ঝগড়া কিংবা অন্য কোনো কারণে তোতার মা কাঁদলে তোতা ওর বাবার হাত ধরে মায়ের কাছে নিয়ে যায়। প্রবাল তোতার আহ্বানে সাড়া না দিয়ে বসেই থাকেন। তোতা আবারও প্রবালের হাত ধরে টানে আর একই আহ্বান জানায়, তারপর আবারও।

প্রবাল এবার তোতার আহ্বানে সাড়া দিয়ে উঠে দাঁড়ান, তার আঙুল ধরে আগে আগে হাঁটে তোতা, মায়ের ঘরে যায়, মা বিছানায় বসে কাঁদছেন, তোতা প্রবালকে নিয়ে মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, ‘বাবা, মা’র মাথায় হাত বুলায়ে আদর করে দাও।’

প্রবাল চুপ কর দাঁড়িয়ে থাকেন, তোতার মায়ের দিকে তাকাতে পারেন না। তোতা মায়ের মাথায় হাত বুলিয়ে বলে, ‘কাঁদে না মা, কাঁদে না।’

তারপর প্রবালের হাত নিয়ে মায়ের মাথায় রেখে বলে, ‘বাবা, মা’র মাথায় হাত বুলায়ে আদর করে দাও।’

প্রবাল তোতার মায়ের মাথায় হাত বুলিয়ে দেন। তোতা মায়ের গালে চুমু খেয়ে প্রবালের উদ্দেশে বলে, ‘বাবা, তুমিও মাকে একতা পাপ্পি দাও।’

প্রবাল তোতার মায়ের দিকে তাকান, জলভরা চোখে তোতার মাও এক মুহূর্তের জন্য তাকান প্রবালের দিকে, তারপর তোতাকে বুকে জড়িয়ে ধরে আর্তনাদ করে কেঁদে ওঠেন। কিংকর্তব্যবিমূঢ় প্রবাল চুপ করে দাঁড়িয়ে থাকেন। হাউ হাউ করে কাঁদতে থাকেন তোতার মা।

তোতার বাবা গতকাল রোড অ্যাকসিডেন্টে মারা গেছেন, দুঃসংবাদ শুনে কালরাতে রওনা করে আজ সকালেই প্রথম এই বাসায় এসেছেন প্রবাল, পারিবারিক মনোমালিন্যের কারণে তোতার জন্মের পর আর এই বাসায় আসা হয়নি। প্রবালের কোলে চড়েই শ্মশানে বাবার অন্তষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা পালন করেছে তোতা। তোতার সদ্য প্রয়াত বাবা শৈবাল, প্রবালের যমজ ভাই, দু-ভাইয়ের প্রায় অভিন্ন আনন।

ঢাকা
জুলাই, ২০২১।

সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২১ রাত ৮:১৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×