somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতীনের বিজ্ঞান শিক্ষা

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন বিজ্ঞান ক্লাসে স্যার বললেন-
‘তোমরা যে প্রায়ই রাতেরবেলা আকাশ থেকে আলো ঝরে পড়তে দ্যাখো
লোকে যাকে তারা খসে পড়া বলে, আসলে তা উল্কাপিণ্ড।
উল্কাপিণ্ড হচ্ছে গ্রহাণু কিংবা ধুমকেতুর অংশ, যা মহাকাশে পরিভ্রমণ করতে করতে
হঠাৎ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, আর বায়ুর সঙ্গে সংঘর্ষের ফলে আলো জ্বলে ওঠে।’

অতীন মনোযোগ সহকারে স্যারের কথা শুনলো
পরীক্ষায় লিখলোও ভালো, নম্বর পেল দশে দশ।

দীপাবলির দিন অতীনের বাবা-মায়ের দীক্ষাগুরু এলেন বাড়িতে
রাত্রে সারাবাড়িতে প্রদীপ জ্বালানো হলো
খাওয়া-দাওয়ার পর উঠোনে পাটি বিছিয়ে গুরুদেবের তত্ত্বকথা শুনতে বসলো সকলে,
হঠাৎ একটা আলোকোজ্জ্বল উল্কাপিণ্ড নিচের দিকে পড়তে দেখে গুরুদেব বললেন-
‘দ্যাখো, দ্যাখো, দীপাবলির রাতে ঈশ্বর পৃথিবীতে আলো দিলেন!’
এই বলে তিনি উল্কাপিণ্ডের দিকে প্রণাম করলেন করজোড়ে
শিষ্যরা সবাই তাকে অনুসরণ করলো, অতীনও।

কিছুদিন বাদে অতীনদের বাড়িতে পদধূলি দেওয়া একজন জটাধারী সাধু বললেন-
‘রাতেরবেলা তোমরা যে তারা খসে পড়তে দ্যাখো, আসলে তারা দেবতা
স্বর্গ থেকে দেবতারা পৃথিবীতে আসেন মানুষের গর্ভে জন্ম নিতে,
দেবতাদের পৃথিবীতে আগমনকালে যদি ভক্ত ভক্তিভরে কিছু চায়
তবে দেবতারা ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন!’

অতীন অন্তত তিনবার নিন্মগামী উল্কাপিণ্ডকে দেবতাজ্ঞান করে
ভক্তিভরে সুলেখাকে প্রেমিকা হিসেবে প্রার্থনা করেছিল,
সুলেখা এখন দুলাল মহুরীর সংসারে দুই সন্তানের জননী,
আবার গর্ভবতী।


ঢাকা
১১.০২.২০২৩
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

×