somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যা
.......
সন্ধ্যার মধ্যে
একটা পরিত্যক্ত ধুলোর বাড়ি
স্মৃতির বারান্দা নিয়ে দাঁড়িয়ে থাকে।
যার উঠানে দাঁড়িয়ে থাকে
প্রাচীন শৈশব,
সামান্য বাতাসে ওড়ে চুল,
শিশ বাজায় ঠোঁটে

প্রতিটা সন্ধ্যায় হৃদয় মোচড় দিয়ে ওঠে!

লিরিক
......
সবদিন
উড়াল রঙিন
প্রজাপতি বলে হেসে,
কথা বলা পাখি
উড়াল শেখাবে এসে

যাই, দূর নদীতে
ঢেউ এনে দিতে
পথে পথে সাবধানে
আমাদের গাইছে কারা গানে

এই সুর তবে
বহুদূর যাবে
নদীর সঙ্গে চলে
কিছু কথা তাই না বলা থাক
বাকিটা দিয়েছি বলে।

ঝিকঝিক
............
যেকোনো চলন্ত রেলগাড়ি,
দেখতে দেখতে
হুট করে মরে যেতে পারি।

ঘুমন্ত শিশুর মুতে ভিজছে ভুবন
..................

কোথাও নিশ্চিত শান্তি নিজমনে একাকি ঘোরে।

এখানে বেড়ার ফোকর থেকে ঢুকে পড়ে জোৎস্না ফড়িং,
শিশুর ঘুমন্ত মুখে বসে; সাবধানে ঘষে তুলতে চায়
জন্মসূত্রে পাওয়া তার দারিদ্র্যের কষ।

নির্দয় শীতের রাত-
মা তার বাবার কোলের মধ্যে সেঁদিয়ে রয়েছে,
ঘুমশরীরে তাদের মিশে আছে খাটালের হিম।

অভাবের শ্যাওলা জমেছে সংসারে
তাতে বারবার পিছলে পড়ছে ত্রয়ী অভাজন

ভোর রাতে ঘুমন্ত শিশুর মুতে ভিজছে ভুবন!

*২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি লেখা

জন্মান্তরবাদ
.............
ধরি, জন্মান্তরবাদ সত্য হলো
আর এমন ঘটলো-
আমাদের যে বোন গণধর্ষণে
মরেছে পুলিশ হেফাজতে,
মরেও নাজেহাল পতিতার অপবাদে
পরজন্মে সে হয়ে গেলো এ দেশের প্রধানমন্ত্রী
এবং প্রধানমন্ত্রীর ভাগ্যে যদি উল্টা ঘটনা ঘটে
তবে কেউ আক্ষেপ করে বলতেই পারেন,
দেখো, পূর্বজন্মে যে প্রধানমন্ত্রী ছিলো
এ জন্মে তার দুর্ভগ্যই বটে।

*রচনাকাল : ২০০৫ সাল

রাইটার্স ব্লক
........
মনে হচ্ছে
মাস দুই ধরে-
কবরের পাশে বসে আছি,
নিজেকে দাফন করে।

রাষ্ট্র
...
রাষ্ট্র একটা ব্যবসা প্রতিষ্ঠান। ধর্ম তার সাইনবোর্ড।
জনগণ, দেশপ্রেম ও গণতন্ত্র তার মূলধন।
সরকার ও তার শরিকরা এর শেয়ার হোল্ডার।

হাওয়ায় বাতাস করে শন শন শন
..............................
নিজেকে খ‍াওয়ার পর মুখ মুছে ফিরে
চুপ। অক্লেশে পৃথিবীর পাশে বসি, ধীরে।
কোথায় এসেই যেন বলছি ফেরা
চারপাশ ’নেই’ দিয়ে ঘেরা।
দরজায় ঝোলে অতিশয় তালা
অথচ দেয়াল নেই সেইসব ঘরে, সঠিক নিরালা।
বসে বসে ঘরের দুয়ারে
খেয়ে নেয়া নিজেকেই মনে পড়ে
ভেতরে সেতারে নড়েচেড়ে বাজে মন
হাওয়ায় বাতাস করে শন শন শন!

ধূর
....
বুকের মধ্যে খালি পায়ে একটা নদী হাঁটে
পাশে
পাখির কিচিরমিচিরে ঠাসা ছেঁড়া-ছেঁড়া বন
এসবের উপরে
ওড়াওড়ি ডানায় ভাসা রোদোজ্জ্বল কয়েকটা আকাশ
নিচে সারি সারি রাশভারী তরকারি বাগান
কৃষকের আনন্দিত ভাঙাবাড়ি
মাছের দখলে থাকা আয়নাপুকুর-
তাই বলে মরার শহরে
আমি কোনো গ্রাম নাকি, ধূর!

*২০১৪ সালের ৫ এপ্রিল লেখা

সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×