somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাঁড়াও পথিক!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি মানুষটা খুব সাধারণ, খুব এলোমেলো আর খুব তুচ্ছ এক মানুষ। তাতে কোন আফসোস নেই। শুধু একটাই আফসোস করি সব সময়, আমি মানুষকে খুব বিশ্বাস করি আর বেশির ভাগ ক্ষেত্রে চিনতে ভুল করি।

তবু, মানুষের প্রতি বিশ্বাস হারাই না।
যখন মনে হয়, পথ হারিয়ে ফেলেছি তখন কিছু অনাকাঙ্ক্ষিত আদর, ভালবাসা আর সম্মান আমাকে পথ চলতে সহায়তা করে।
আমি পথ চলি।
বেঁচে থাকি।

বহু দুর্যোগে বহুবার ভেঙ্গে পড়েছি। এবং বহুবার ভেঙ্গে পড়ে দেখেছি, প্রতিবার আমাকে একা দাঁড়াতে হয়েছে। শুধু আমি না, সব মানুষকেই একা দাঁড়াতে হয়। সত্যিকার অর্থে, মনের কষ্টের ভাগ আসলে কারও সাথেই করা যায় না। নিজেকেই বয়ে বেড়াতে হয় আজীবন।

খুব সাধারণ একজন মানুষ আমি। ইচ্ছে গুলো সাধারণ, স্বপ্ন গুলো সাধারণ, চাওয়া গুলো সাধারণ। তারপরও কখনও কখনও ইচ্ছে, চাওয়া, স্বপ্ন গুলো সীমা ছাড়িয়ে যায়।

অহংকার, প্রতারনা, স্বার্থপরতা বোধ গুলোকে অপছন্দ করি। বুঝতে পারলে সেই মানুষগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি।

যারা মানুষের দুর্বলতাকে অপব্যবহার করে তাদের প্রতি প্রচণ্ড রাগ আমার।

নৈতিকতা, বিশ্বস্ততা, সততা যাদের মধ্যে নেই তাদের প্রতি আমার কোন দুর্বলতা বা সহানুভূতি নেই।

স্পষ্টবাদিতা পছন্দ করি। মিথ্যে বলাটা অপছন্দ করি। যদিও আমিও ঠেকায় বে-ঠেকায় মিথ্যে বলি।

মানুষের নির্মমতা, নিষ্ঠুরতা বুকে আঘাত করে। প্রিয় মানুষের উপেক্ষা, অবহেলা সহ্যের সীমা ছাড়িয়ে যায়।

কারও প্রতি নৈতিকতার দায় থাকলে মেটানোর চেষ্টা করি। কেউ ভুল বুঝলে খারাপ লাগে।

ভালবাসায় ভালবাসি।

ভাবতে ভাল লাগে। সমস্যার সমাধান করতে ভাল লাগে। কিন্তু আমার ভাবনার গভীরতা কম আর সমস্যার সমাধানের দক্ষতা আরও কম।

আমি স্থির মানসিকতার মানুষ নই। তাই বারবার হোচট খাই।

অপদার্থ হিসেবে দুর্নাম আছে আমার। কিন্তু আমি জানি আমি পদার্থই। সবার মত আমার শরীরও কার্বন, ফসফেট, আয়রন, ক্যালসিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন এবং আরও কিছু মৌল দিয়ে তৈরি।

আমার কথায় ভুল হয়, চলতে ফিরতে ভুল হয়, সিদ্ধান্ত নিতে ভুল হয়, সমাধানে ভুল হয়। বেঁচে থাকাটা মনে হয় ভুলেরই সমষ্টি। সমস্ত চেতনায় ভুল গুলো জমা হয়, শুদ্ধ করতে পারি না।

আমি রাগি। একটুতেই রেগে যাই। কিন্তু সে রাগ আতশবাজির মত। জ্বলে মুহূর্তেই নিঃশেষ হয়ে যায়। আবার অনাকাঙ্ক্ষিত একটু ভালবাসায় চোখে জল চলে আসে।

সব ধরনের গান শুনতে ভালবাসি। সিনেমা দেখতে ভালবাসি।

প্রযুক্তি বিষয়ে জানতে ভালবাসি। বিজ্ঞান ভালবাসি।

বই পড়াটা নিয়মের নিয়মের মধ্যেই থাকে। তাই গল্প, উপন্যাস কবিতা ভালবাসি।

আর ভালবাসি লিখতে। অদৃশ্য প্রেমিকার কাছে গোপন চিঠি বা কবিতা বা রাগ অনুরাগের আখ্যান। অথবা......
থাক।

লেখার চর্চা করতে ভালবাসি।

আমার ভেতরে নৈতিকতার ঘাটতি আছে।
সততা ও বিশ্বস্ততার অভাব আছে।
লজ্জা শরম, মান অপমানবোধও কিছুটা কম আছে।
হিংসা, দ্বেষ, স্বার্থপরতা, তাও মনে হয় আছে খানিকটা।
কিন্তু আমার ভেতরে একটা মন আছে।
সেটা মানুষের।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×