somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ম ইসলাম
অজানা দেশ, অজানা শহর। অচেনা পথে অবিরত মানুষের মুখ। এই ইমারতের ভীরে, রাজপথে নগরে, আমি এক অচেনা আগন্তুক।

অনলাইন অভিজ্ঞতা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সময়ের সাথে সাথে ফেসবুক মানুষের জীবনে অপরিহার্য অংশ হয়ে উঠেছে বা উঠছে। ভাল খারাপ দিক নিয়ে অনেক বিতর্ক হবে। আমি সে তর্কে যাচ্ছি না। মুলত ফেসবুকের কারনে কিছু অনলাইন পত্রিকা ঘাসের মত গজিয়ে উঠেছে এবং প্রতিদিনই গজাচ্ছে। এদের খবর গুলোর বিচিত্রতা দেখলে মাঝে মাঝে নিজের হাত কামড়াতে ইচ্ছে করে। বিচিত্র বিষয় হল, এদের হেডলাইন। অনলাইন সাংবাদিকতা যে কোন অধঃপতনে নেমেছে, হেডলাইন দেখলে বোধগম্য হয়। একি করলেন! একি বললেন! ভাইরাল! অবাক হবেন! শব্দগুলো কমন হেডলাইন। অথচ খবরে ঢুকে দেখুন, বাশ বাগানের মাথার উপর ভুত দেখা গেছে ঐ টাইপ খবর। যে খবরটা পড়তে আপনি পেজ ওপেন করেছেন তার কোন নাম-নিশানা নেই। আবার একই খবর এরা বিভিন্ন রকম হেডলাইনে প্রচার করছে। মানুষকে বিভ্রান্ত করার যত রকম পদ্ধতি আছে, এরা সব জানে। কিছু দিন আগে বাতাসে আর্দ্রতা বৃদ্ধির জন্য মেঝে ঘামছিল। কয়েকটা অনলাইন পত্রিকা বিষয়টাকে ভুমিকম্পের লক্ষণ বলে প্রচার করে দিলো। "হলুদ সাংবাদিকতা" বলে একটা কথা জানি। কিন্তু এই ধরনের সাংবাদিকতা কোন "রং"এর, আমার জানা নেই।

এই অনলাইন পত্রিকার কারনে এদেশের মানুষেরা পরকিয়া করে শান্তি পায় না! গরুর জন্য ঘাস কেটে শান্তি পায় না। একটা ভুত যে নিরিবিলিতে মানুষকে ভয় দেখাবে, সেখানেও শান্তি নেই। ঠিক কেউ ভিডিও করে ফেলবে। এই টাইপ খবর গুলো হল এখন অনলাইন পত্রিকার কমন খবর।

সবচেয়ে বিচিত্র বিষয়, দুটাকা দামের একটা অনলাইন পত্রিকায় ঢুকলে ওদের বিজ্ঞাপন দেখতে আপনার চার টাকার ডাটা খরচ করতে হয়। তারপর আরও মজার বিষয়, আপনি যে পেজে ঢুকেছেন, বিজ্ঞাপনের কারনে সেই খবরের লিংকটাই হারিয়ে ফেলবেন। খবর তো কোন দূর। অথচ এই অনলাইন পত্রিকা গুলোর লাইক হাজার হাজার। সেটা কিভাবে হয়?


প্রথম কথা, ফেসবুকে এখন পেমেন্ট সহজ এবং সহজলভ্য বলে খুব সহজেই মানুষের কাছে পেজ গুলো বিজ্ঞাপন আকারে পৌছে যায়। আর সেই বিজ্ঞাপনে থাকে এমন কোন খবর, যা আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে খবরটায় ঢুকতে বাধ্য করে ফেলে। মুলত ধর্ম নিয়েই এদের কারবারটা বেশি। মানুষের এই ইমোশনটা কাজে লাগিয়ে অনায়াসে আপনার কাছ থেকে এরা লাইক আদায় করে নেয়। এই টাইপ পেজের সবচেয়ে বড় উদাহরণ, রেডিও.......। খোজ নিয়ে দেখেন, এদের এডমিনরা সুরা ফাতিহা জানে কিনা সন্দেহ।

ফেসবুকে মানুষের অজ্ঞতা, সৌন্দর্য প্রীতি, মেয়েদের প্রতি দুর্বলতা কাজে লাগিয়ে কিছু পেজ তাদের প্রচারণা চালায়। আমি গরীব বলে/গ্রামের মেয়ে বলে/দেখতে ভাল নই বলে কেউ আমার ছবিতে লাইক দেয় না, আমার ছবি শেয়ার করলে আমি তাকে আমার ইমো নাম্বার দেবো ইত্যাদি ইত্যাদি। এই পেজ গুলোর ক্যাটাগরি খেয়াল করলাম, News/Media. পেজের লাইক হয়ত 50k. কিন্তু একটা পোষ্টের লাইক 200k, কমেন্টস 100k, শেয়ার 10k. লাখ লাখ লাইক জোগাড় করে এক সময় এই পেজ গুলোই অনলাইন পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।

মোবাইলে UC Browser এর হোম পেজে Zoombangla নামে একটা অনলাইন পত্রিকা বিভিন্ন অনলাইন পত্রিকার কিছু "ব্যতিক্রম" খবর কপি-পেষ্ট করে। অবশ্য পত্রিকার নাম উল্লেখ করেই করে। এদের কিছু খবরের হেডলাইন দেখলে মনে হবে আপনি ভুল করে চটি গল্পের পেজে ঢুকে পড়েছেন।

অনলাইন খারাপ এটা বলছি না। শুধু ফেসবুকে থেকেই আপনি বিশ্বের সব খবর পেয়ে যাচ্ছেন। কিন্তু দিন দিন ভুয়া এবং বিভ্রান্তকর খবরে এটা যে বিরক্তির পর্যায়ে চলে যাচ্ছে সেটা বুঝতে খুব বেশি মাথা খাটানোর দরকার হয় না।

আমাদের দেশে এখনও জনসংখ্যার একটা বৃহত্তর অংশ নেট, ডাটা বলতে ফেসবুক বোঝে। এবং মানুষের এই অজ্ঞতার কারনে পত্রিকা, পেজ গুলো তাদের বিরক্তিকর প্রচারণা গুলো চালানোর সুযোগ পেয়ে পাচ্ছে।

ফেক বা ভুয়া পোষ্ট নিয়ে ফেসবুক খুব সম্প্রতি কিছু ব্যবস্থা গ্রহন শুরু করেছে। কিন্তু পৃথিবীর এত গুলো ভাষা থেকে ফেক পোষ্ট খুজে বের করে তা অপসারণ করা খুব সহজ কাজ নয়। ইউটিউবও ইতিমধ্যে ফেক পোষ্ট অপসারণের কাজ শুরু করেছে। কারন এই ফেক পোষ্টের কারনে ইউটিউব থেকে বিশ্বের নামকরা কিছু প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপন প্রত্যাহার করে নিয়েছে।

আমার মনে হয়, মানুষকে এই বিভ্রান্তিকর অবস্থা থেকে মুক্ত করতে সাংবাদিকদের লাইসেন্স পদ্ধতি চালু করা উচিৎ, যা সরকার নিয়ন্ত্রন করবে। যেখানে মিনিমাম একটা যোগ্যতার বিচারে সাংবাদিক করা হবে। পত্রিকায় চাকরি করলেই সাংবাদিক, দুচারটা লেখা পোষ্ট করলেই সাংবাদিক, এই ধরনের চিন্তা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

অনলাইন পত্রিকাগুলো মুলত তাদের খবর বা পত্রিকার "ভিউ" বাড়ানোর জন্য এ ধরনের কাজ করে থাকে। ভিউ বাড়লে বিজ্ঞাপন পাওয়া যাবে। আর বিজ্ঞাপন মানেই টাকা। কিন্তু এদেশে যত গুলো কোম্পানি আছে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমার মনে হয় তারচেয়ে বেশি আছে অনলাইন পত্রিকা। ফলে প্রতিযোগিতা বাড়ছে। আর এই প্রতিযোগিতার যাতাকলে পিষ্ট হচ্ছি আমরা সাধারণ পাবলিক।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×