somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মায়ের কাছে খোলা চিঠি.... (বিশ্ব মা দিবস উপলক্ষে)

০৯ ই মে, ২০১০ সকাল ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা,
মানুষ এত বোকা কেন বলতে পারো? ওরা বলে আজ নাকি বিশ্ব মা দিবস!!!! এসব দেখে আমার খুব হাসি পায় মা। ওরা কেন বোঝে না ঘটা করে ওসব দিন পালন শুধু প্রেমিক প্রেমিকা, বন্ধু-বান্ধব আর স্বামী-স্ত্রীদের জন্য ই শোভন!!!! মাঝে মধ্যে আমার খুব রাগ হয় মা। এখন মানুষ এত ব্যস্ত যে মাকে ভালবাসি একথা বোঝাতেও ওদের একটা বিশেষ দিন লাগে। কেন এমন অদ্ভুত কাজ করে ওরা বল তো???? তোমাকে যদি বিশ্ব সন্তান দিবস বলে তোমার সন্তানদের জন্য একটা দিন ঠিক করে দেয়া হয় তা কি তুমি মেনে নেবে বল মা???? তাহলে আমাদের কেন মেনে নিতে হবে???

জানো মা, একটা দিনের কথা খুব মনে পড়ছে। তখন আমি বিশ্ববিদ্যালয়ে খুব একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। ভয়ে আর সংকোচে তোমার সাথে তা শেয়ারও করতে পারছি না। তখন রাতে আমার ঠিক মত ঘুমও হত না। যখন আমার সে সমস্যা তুঙ্গে পৌঁছালো সে রকম এক রাতে সারারাত ছটফট করছি অস্হিরতায় আর ভাবছি আমার কোন পরীক্ষা এলে বা কোন বিপদ আপদ এলে আমি দৌঁড়ে তোমার কাছে যেতাম আর তুমি আমার মাথাটা তোমার কোলের মধ্যে রেখে বিড়বিড় করে কি যেন সব দোয়া পড়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে মাথায় একটু ফু দিয়ে দিতে আর শেষে কপালে চুমু খেয়ে দিতে। আর ওমনি আমার ভেতরটায় কেমন যেন একটা অসম্ভব সাহস অনূভব করতাম। মুহূর্তেই আমার সব ভয় দূর হয়ে যেত। এসব চিন্তা করতে করতে কখন যে একটু চোখ দুটো আমার লেগে এসেছিল তা বলতে পারবো না। হঠাৎ করেই চোখের উপর হালকা কি যেন অনূভুত হতেই চমকে জেগে উঠলাম। বিষ্ময়ে হতভম্ব আমি চেয়ে দেখি তুমি আমার মাথাটা তোমার কোলের মধ্যে নিয়ে সব সময়ের মত দোয়া পড়ে ফু দিয়ে কপালে চুমু খেলে। কিছু বুঝে উঠার আগেই তুমি আমায় বললে,"বাবা গত কয়েকটা রাত আমি কেন যেন ঘুমাতে পারি না। খুব অস্হির লাগে। একটু ঘুম এলেই শুধু তোকে দেখি। দেখি তুই দৌঁড়ে এসে আমার কোলে মাথা দিয়ে বলছিস মা আমাকে দোয়া পড়ে আদর করে দাও। বাবা আমি জানি না তোর কিছু হয়েছে কিনা, তবুও তোকে আদর করে দিলাম। তোর ঘুমটা ভেঙ্গে গেল বলে দুঃখিত। একটু সাবধানে চলাচল করিস বাবা।" সে দিন আমার সামনে থেকে চলে যাওয়ার পরে আমি আঝোড় ধারায় কেঁদেছিলাম। জানো মা এরপর আমার বিপদ কেটে যাওয়াটা ছিল সময়ের ব্যপার মাত্র। আর এত অল্প সময় ছিল সেটা যে আমাকে একটু দুশ্চিন্তাও করতে হয়নি। এই রকম ঘটনা আমার জীবনে যে কতবার ঘটেছে তা গুনে বলা সম্ভব না মা। তুমি হয়তো কখনও জানতেও পারনি। আজও হয়তো তুমি জানতে পারবে না। তুমি তো আর ব্লগ লেখ না বা পড়ও না। আমার ব্লগার বন্ধুরা কিন্তু আজ সব জেনে যাবে।

জানো মা, মাঝে মধ্যে মনে হয় এখনও আমি তোমার মধ্যেই বাস করি ঠিক যেভাবে দশ মাস দশ দিন ছিলাম তোমার ভিতরে। তা না হলে কিভাবে তুমি পাশের ঘরে বসে আমাকে ঠিক ঠিক বুঝতে পারো বলতো মা??? মাঝে মাঝে খুব আক্ষেপ হয় ছেলে হয়ে জন্মেছি কখনও মা হতে পারবো না বলে। আবার পরক্ষণেই মনে হয় ঠিকই তো আছে কারণ সে যোগ্যতা তো আমার নেই।

মা, তোমার ছেলেকে খোদা অনেক ক্ষমতা দিয়েছে কিন্তু একটা ক্ষমতা দেয়নি। তা হল তোমাকে ছাড়া একটা দিন পৃথিবীতে বেঁচে থাকা। তাই নিজের অজান্তেই খোদাকে বারবার বলি যেন খোদা সে কঠিন বাস্তবতার মুখোমুখি আমাকে কখনওই না করেন। আর আমি জানি খোদা কখনওই তা করবেন না। তবে এতে হয়তো তোমাকে একটু কষ্ট পেতে হবে। কিন্তু কি আর করা বলো মা, তোমার তো আর একটা সন্তান না কিন্তু আমার তো একটাই মা।

মা, সবাই কি ভাববে জানি না শুধু জানি একদিনের মা দিবসে আমি বিশ্বাসী নই। আজ এই বোকা মানুষদের করা বিশ্ব মা দিবসে আমি আমার জীবনের প্রতিটি দিন কে মা তোমার জন্য বিশ্ব মা দিবস হিসেবে উৎসর্গ করলাম।

তোমাকে অনেক অনেক অনেক ভালবাসি মা...........

-তোমার হাড় জ্বালাতনকারী দুষ্টু ছেলে
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১২ দুপুর ১২:৫৪
১৬টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×