আগে একটা গল্প দিয়ে শুরু করছি,
একটা পাগল প্রতিদিন রাস্তায় ডাকা ডাকি করে বলত “ রাজকন্যার সাথে আমার বিয়া, রাজকন্যার সাথে আমার বিয়া!”
একদিন এক লোক মজা করে পাগলের কাছে গিয়ে জিজ্ঞাস করল “কিরে পাগল তোর সাথে আবার রাজকন্যার বিয়ে হয় কি করে? তুই তো পাগল।“
পাগলঃ “আমি মিথ্যা বলি না। ঘটনা সত্যি, বিয়ের ৫০% অগ্রগতি হইছে, আর ৫০ হলেই সব কাজ শেষ।”
লোকঃ “পাগলে কি বলে, রাজকন্যার সাথে তোর বিয়া ৫০% অগ্রগতি!”
পাগলঃ “হুম! পাত্র পক্ষ রাজি হইছে, এখন শুধু পাত্রী পক্ষ রাজি হলেই হবে।“
আঃ সরকার ক্ষমতায় আসার পর থেকেই ডাকা ডাকি করতেছিল পদ্মা সেতুর কাজের অনেক অগ্রগতি হইছে, এই মেয়াদেই কাজ সব শেষ হবে। কিন্তু, ইদানীং বলছে এই মেয়াদে কাজ শুরু করবে। তার মানে বরাবরের মত নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নদীর পাড়ে গিয়ে লোক দেখানো একটি ভিত্তিপ্রস্ত স্থাপন করে আসবেন! যোগাযোগ মন্ত্রী বলে বিশ্ব ব্যাংক টাকা দিবে, প্রধানমন্ত্রী বলে বিশ্ব ব্যাংকের ঋণ নিবে না পিপিপির মাধ্যমে টাকা আসবে, এখন আবার বলে মালাশিয়ার সরকার আগ্রহ প্রকাশ করেছে। আসলে তিন বছরে অগ্রগতি ৫০%।
এইবার বুঝেছেন পাগলের ৫০% অগ্রগতির গল্পটা কেন বললাম?
সবশেষে একটা জোকস বলি “সেদিন আমার এক ডেসটিনির পি.এস.ডি. বন্ধু বলতেছিল পদ্মা সেতু করতে বিদেশী ঋণের দরকার নাই, ডেসটিনি-২০০০ এর প্রধান রফিকুল আমিন নাকি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলে আসছেন, কেউ টাকা না দিলে ডেসটিনি-২০০০ এর ১০লাখ সদস্যরা পদ্মা সেতুর টাকা দিতে পারবে, আর এই ভরসা পেয়েই আমাদের প্রধান মন্ত্রী বিশ্ব ব্যাংকের সাথে ঝাড়ি দিয়ে কথা বলছেন!”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


