somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি

২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সারাদিন মন কেড়ে নেয়া ঝিরঝির বৃষ্টি। ঢাকা ছেড়ে চলে আসার পর থেকে বৃষ্টি খুব মিস করছিলাম। নিজের চির পরিচিত বেডরুমের রহস্যময় গ্লাসডোরটার কথা মনে এলেই মন এলোমেলো হয়ে যায়। কত নির্জীব দিন রাত পার করা মুহূর্ত, কে তার হিসেব রাখে। কখনোকি ভেবেছিলাম, একদিন আমি আমার বৃষ্টি দেখা নিয়ে ভাবনার তলিয়ে যাবো? নাহ, কখনই তা’ ভাবিনি। জানালা দিয়ে বাইরে তাকিয়েছি আজ সারাদিন একটু পর পর। যেন পরিচিত মুখ খুজে বেড়াচ্ছি। বাচ্চার হাত শক্ত করে ধরে বসে থাকা রিকশায় মায়ের মুখ, ফেরিওয়ালা, ভেজা পলিথিন মাথায় দিয়ে খালিগায়ে রাস্তার পানিতে পা ডুবিয়ে হেটেচলা ছোট ছোট ছেলেমেয়ের দল, দুপাশে ঢেউয়ের মত পানি সরিয়ে অবহেলায় ওয়াইপার নাড়তে নাড়তে গাড়ির চলে যাওয়া, তাতে কে ভিজলো, কে ডুবলো কার কি এসে যায়? নাহ কারো দেখা মেলেনি আজ।

এখানে স্কুল বাস মহা মূল্যবান বাহন। সকালে বৃষ্টি দেখতে দাঁড়িয়ে ছিলাম আমার জানালায়, দেখলাম রাস্তায় একটা স্কুল বাস একটা বাচ্চাকে পিকআপ করার জন্য দাড়ালো, তার পিছনে কিছুক্ষনের মধ্যেই ৬-৭ টা গাড়ির লাইন পরে গেল …কোন শব্দ নেই, স্কুল বাসকে ওভারটেক করা যাবে না, হর্ণ বাজানো যাবে না, কারো মাঝে কোন ব্যস্ততা নেই – অলস পায়ে ফুটফুটে একটা বাচ্চা ছেলে রেইনকোট সামলে, রাস্তায় জমে থাকা পানি কাটিয়ে বাসে উঠলো…মুখটা হাসি খুসি, বাচ্চার মা তাকে হাত নেড়ে বিদায় জানিয়ে গেটের ভেতরে ঢুকলো। বাসটা চলতে শুরু করলো, সাথে সাথে পেছনের গাড়িগুলো। মন চলে গেলো দেশে, একদিন বৃষ্টি্র দিনে রাস্তার গাড়ি স্কুলড্রেস নষ্ট করে দেয়ার বাড়ি ফিরে এসেছিলাম। পরে ছুটির এপ্লিকেশনে লেখা হয়েছিল ঠান্ডা লাগায় স্কুলে যেতে পারিনি। একটু মুচকি হাসলাম। এইতো সেদিনের কথা… দেশে আজকের মায়েরাও কি একই এপ্লিকেশন লিখে? এমন একটা সমাজ কেন যে হলনা দেশে যেখানে বাচ্চাকে স্কুলে পৌছানো মায়ের জন্য টেনশন না হয়ে আনন্দের মুহূর্ত হবে?


আমার ছাদের গাছে কি লিলিফুল ফুটেই যাচ্ছে এই বরষায়? কে জানে? একদিন যদি গিয়ে দেখে আসা যেত। শিউলী গাছটাকি প্রস্তুতি নিচ্ছে পূজার আগেই ফুল ফোটাবার? কে জানে? কাকে প্রশ্ন করি? এসব প্রশ্ন করলে অনেকেই হাসে। ঘোর বরষায় আমার আরেকটা প্রিয় কাজ ছিল গরম চায়ের কাপ হাতে নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে চা খাওয়া। বৃষ্টির পানি আর আমার ভাবনার বিন্দু কখন যে মিলে মিশে চায়ের কাপে পড়তো খেয়াল করতাম না… তার সাথে কখনো কখনো যোগ দিত একলা চাঁদ। আমরা খুব আড্ডা দিতাম গোপনে।

৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×