somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমাধান কি আত্মহত্যা

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমাধান কি আত্মহত্যা

ইদানীং পত্র-পত্রিকায় চোখে পড়ে আত্মহত্যার খবর। আর এই আত্মহত্যার পথ যারা বেছে নিচ্ছে তাদের বেশিরভাগই নারী। আর এই আত্মহত্যার পরিবেশ তৈরি করে বখাটেরা, যারা ইভটিজিং-এর সঙ্গে জড়িত। ইভটিজিংকারীরা বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে মেয়েদের উত্ত্যক্ত করে। ইভটিজিং-এর কারণে অনেক মেয়ে স্কুলে যেতে পারছে না। বখাটে ও মধ্যবয়সীদের উৎপাতের কারণে তাদের পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম। বর্তমানে ইভটিজিং বন্ধের প্রতিবাদে সারাদেশে প্রতিবাদের ঝড় বইলেও ইভটজিার/বখাটদেরে মাঝে এর প্রভাব পড়েনি।

এসব আত্মহত্যা আমাদের অপরাধী করে, শোকাহত করে। কিন্তু তার চেয়েও বেশি উদ্বেগের বিষয় হচ্ছে আমরা কোনো চেষ্টাতেই এর লাগাম টেনে ধরতে পারছি না। শুধু শহরেই নয়, গ্রামে এর চেয়ে বেশি ঘটনা ঘটে কিন্তু সেটি সবার নজরে পড়ে না। এখনও মফস্বল এলাকায় মেয়েরা ধর্ষণের শিকার হয়। নিজের সম্ভ্রম নষ্ট হলে মানুষকে মুখ দেখাতে না পারায় আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু আত্মহত্যাই কি সমস্যার সমাধান?

স্কুলগামী ছাত্রীদের ওপর বখাটেদের নির্যাতন নতুন কিছু না। তবে অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে এর মাত্রা খুবই বেশি। যারা আত্মহত্যা করছে তাদের খবর আমরা পেলেও এমন কত মেয়ে স্কুল-কলেজে যাওয়ার পথে বখাটে কর্তৃক নির্যাতনের শিকার হচ্ছে তার সঠিক পরিসংখ্যান আমাদের জানা নেই। সবচেয়ে ভাবনার বিষয় হচ্ছে, বখাটেদের নির্যাতনের শিকার স্কুলছাত্রীরা পরিবারের কাছ থেকে উপযুক্ত ব্যবহার পাচ্ছে না। উপরন্তু বখাটেদের উত্ত্যক্ত বা নির্যাতনের শিকার হয়ে মেয়েটি বাড়িতে ফিরে অভিভাবকদের কাছে নির্যাতনের কথা জানালে উল্টো পরিবারের লোকজন নির্যাতিত মেয়েটিকে গালমন্দ করে থাকে। স্কুলে যাওয়ার পথে একদিকে বখাটেদের নির্যাতন, অন্যদিকে পরিবারের নিন্দা মেয়েটিকে অসহায় করে তোলে। এতে পরিবারের কাছ থেকে নিরাপত্তা না পেয়ে মেয়েটি নিজেকে অনিরাপদ মনে করেই আত্মহত্যার পথ বেছে নেয়। মেয়েদের পেছনে অভিভাবকদের নজর থাকলেও তাঁরা সময়মতো মেয়েদের খোঁজ-খবর রাখেন না। আর তাই এ ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে।

ইভটিজিং প্রতিরোধ বিষয়ে আইন পাস করলেই কেবল এটা বন্ধ করা সম্ভব নয়। বরং ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে মানুষকে সচেতন করে তুলতে হবে। পোস্টার, ব্যানার নিয়ে র‌্যালি করলেই কি ইভটিজিং বন্ধ করা সম্ভব? আত্মহত্যাই সকল সমস্যার সমাধান নয়- এটা নারীদের বোঝানোর পাশাপাশি তাদের এসব প্রতিরোধে সক্ষম করে তোলাও জরুরি।
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নূর হোসেন বা ডা. মিলনের যে দেশপ্রেম ও কৃতিত্ব, তার শতভাগের এক ভাগও কি হাদীর আছে?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:৩৭

নূর হোসেন বা ডা. মিলনের যে দেশপ্রেম ও কৃতিত্ব, তার শতভাগের এক ভাগও কি হাদীর আছে?
নূর হোসেন ও ডা. মিলনের দেশপ্রেম, আত্মত্যাগ এবং গণতন্ত্রের জন্য তাঁদের অবদান ইতিহাসে অমলিন হয়ে... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বনাম জনগণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

১.
বাংলা সিনেমা দিয়েই শুরু করি, নিরপরাধ ধরা প্রসঙ্গে সিনেমাতেই প্রথম অজুহাত হিসেবে বলা হয়, আগাছা নিরানোর সময় দুয়েকটা ভালো চারা তো কাটা পড়বেই! এই যে তার নমুনা! দশজন পতিতার সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কমলাপুর টু নারায়ণগঞ্জ - ৩ : (ছবি ব্লগ)

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৭




সময়টা ২০১৫ সালের ডিসেম্বর মাসের ৬ তারিখ।
উত্তর বাড্ডা থেকে রওনা হয়ে সকাল ১১টার দিকে পৌছাই কমলাপুর রেলওয়ে স্টেশন। উদ্দেশ্য রেললাইন ধরে হেঁটে হেঁটে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবো

হাঁটা শুরু হবে কমলাপুর... ...বাকিটুকু পড়ুন

ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ এবং মোরাল পুলিশিং বন্ধ করতে হবে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৬



১.
সোহরাওয়ার্দী উদ্যানে এক ছেলে পুলিশের সাথে তর্কের জেরে পুলিশ তাকে পিটাইছে দেখলাম।

ছেলেটা যে আর্গুমেন্ট পুলিশের সাথে করছিলো তা খুবই ভ্যালিড। পুলিশই অন্যায়ভাবে তাকে নৈতিকতা শেখাইতে চাচ্ছিলো। অথচ পুলিশের কাজ... ...বাকিটুকু পড়ুন

এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম!

লিখেছেন অপু তানভীর, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১


অনেক দিন আগে হুমায়ূন আহমেদের একটা নাটক দেখেছিলাম। সেখানে কোন এক গ্রামে একজন এমপি সাহেব যাবেন। এই জন্য সেখানে হুলস্থুল কান্ডকারখানা শুরু হয়ে যায়। নাটকে কতকিছুই না ঘটে।... ...বাকিটুকু পড়ুন

×