somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিঠুন চাকমা
ভবিষ্যতের আবরণ উন্মোচিত হয় ধীরেধীরে, অথচ মানুষকে কাজ করে যেতে হয় দিন থেকে দিনে

সংঘের শ্রীবৃদ্ধি ঘটে, সংহতি সাধিত হয় কায়, মন, বাক্যের সংহতির দ্বারা

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদা একসময় সিদ্ধার্থ গৌতম কোশাম্বির ঘোশিতারাম বিহারে অবস্থান করছিলেন। তিনি জানতে পারলেন সেখানে অবস্থানরত ভিক্ষুগণ নিজেদের মধ্যে বিবাদ করছেন, পরস্পরের ভুল ধরিয়ে দিচ্ছেন। একে অপরকে নানা কটুবাক্যের দ্বারা আঘাত করছেন। কলহ বিবাদ যেন বিহারকে নিরানন্দ করে দিলো!
সিদ্ধার্থ গৌতম ভিক্ষু শ্রামনদের মধ্যে এই বিবাদের কথা জানতে পারলেন।
তিনি সবাইকে ডাকলেন।
তিনি তাদের বললেন, তোমরা যে বিবাদ করছো, ঝগড়া করছো তাতে কি তোমাদের কোনো লাভ হচ্ছে?
কেন তোমরা বিবাদ করছো?
তোমাদের বলছি-
১। তোমরা যদি কায়, মন, বাক্যে তোমার সতীর্থ বন্ধু, সহসাথীর সাথে মিত্রতার আচরণ করো, তাদের কল্যান কামনা করো তবে কি এই ঝগড়া বিবাদ হতো?
২। তোমরা যদি প্রকাশ্যে অথবা গোপনে(চাঙমা কথায় ‘আবিদ্দনে’), অথবা মনে মনে সকলের অগোচরে তোমার বন্ধু, সতীর্থ, সহসাথী, সহপথিকের মঙ্গল কামনা কর, তাদের নিয়ে প্রীতিকর কথা বল, তাদের সুখ বা প্রীতি বা শান্তি আনন্দ সমৃদ্ধি কামনা করো তবে কি তোমরা ঝগড়া বিবাদে জড়াতে পারতে?
৩। তোমরা যদি তোমাদের বন্ধু, সতীর্থ, শুভার্থী, সহসাথী, সহপথিকের সাথে আনন্দ ভাগাভাগি করতে, সমদুঃখে দুঃখী হতে, সকলকিছু একত্রে ভাগাভাগি করে নিতে তবে কি তোমরা বিবাদ করতে পারতে?
৪। তোমরা যদি সংঘের নীতি ধর্ম তথা শীল পালন করতে তবে কি রাগ দ্বেষযুক্ত হয়ে তোমাদের সহপথিক, সহসাথী, বন্ধুর সাথে বিবাদে জড়াতে পারতে?
৫। তোমরা যদি সংঘের মংগল কামনা করতে তবে বিবাদে জড়াতে?
তারপর তিনি বললেন, ভিক্ষু শ্রামনগন যদি ক্রুদ্ধ হন, দ্ব্বেষযুক্ত হন, যদি লোভ লোভযুক্ত হন যদি মোহ, আলস্য, ঔদ্ধত্য, সন্দেহ, জড়তা ইত্যাদি তাকে বা ভিক্ষু শ্রামন বা সহসাথী সহপথিকদের মধ্যে পেয়ে বসে তবে সে/তিনি বা তারা অকুশল অমংগল দ্বারা পরাভূত হবেন।
এবং এই অকুশল অমংগল থেকে মুক্তির উপায় হলো-
সত্যনিষ্ঠ হওয়া
শান্ত সমাহিত হওয়া, শান্তভাবে সকল কিছু সমাধানের উদ্যোগ নেয়া।
অকপট থাকা,
কল্যানকামী হওয়া,
কিরূপে একজন শক্তিমান হন? সিদ্ধার্থ গৌতম বললেন, কুশলসম্পন্ন ভিক্ষু কলহ-বিবাদ মুক্ত থাকেন। তিনি সম্যক দৃষ্টি বা সঠিক তথ্য উপাত্ত গ্রহনের দ্বারা কুশল শান্ত দ্বেষমুক্ত নিরাগচিত্ত দ্বারা সমস্যা বিবাদ কলহ সমাধানের উদ্যোগ নেন বলে তিনি সংহতি সাধন করতে সমর্থ হন।
তিনি বিজয়ী হন, আনন্দ লাভ করেন।
সিদ্ধার্থ গৌতম যা বললেন তা মেনে চললে সতীর্থগন নিশ্চয় নিশ্চিতভাবেই বিবাদ বিসংবাদ থেকে মুক্ত থাকবেন।সংঘের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি তখনই ঘটতে থাকবে। কেউ কি সেই উত্থান রোধ করার সাহস রাখবে?
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

×