বছর ঘুরে আবার আসবে আমাদের গৌরবোজ্জ্বল মাস, মহান ভাষা আন্দোলনের মাস – ফেব্রুয়ারি। এ মাস এলেই শুরু হয় আমাদের প্রাণের - একুশের বইমেলা।আসছে ২০১৪, ফেব্রুয়ারি বইমেলা। এই মাস জুড়ে লেখক, প্রকাশক সবাই কম বেশি ব্যস্ত থাকেন তাদের লেখা, প্রকাশনা নিয়ে। সেই দিক দিয়ে লিটলম্যাগ গুলোও পিছিয়ে নেই। তারাও নিয়মিত ভাবে নিজেদের যথাসাধ্য দিয়ে চেষ্টা করে যাচ্ছেন সাহিত্যাঙ্গনে টিকে থাকতে। " কাঠপেন্সিল" সেরকমই একটা লিটল ম্যাগ, যার যাত্রা শুরু ২০১৩ বইমেলাতে। তারই সূত্র ধরে আগামী মেলাতেও প্রকাশ হতে যাচ্ছে কাঠপেন্সিল।
লেখা পাঠাবেন অভ্রতে এবং ১৫০০ শব্দের মাঝে। ব্লগে প্রকাশিত লেখাও দেয়া যাবে এখানে। তবে পূর্বে কোথাও ছাপা অক্ষরে প্রকাশিত লেখা পাঠাবেন না। লেখা মানসম্মত হলে প্রকাশক সেটা প্রকাশ করবেন। তাই আপনার সেরা লেখাটি ( গল্প, কবিতা, অনুবাদ, বুক রিভিউ, মুক্তগদ্য, প্রবন্ধ ) পাঠিয়ে দিন এই ইমেইলে এড্রেসে - [email protected]
লেখা মনোনীত হলে পরবর্তিতে পোস্ট দিয়ে জানিয়ে দেয়া হবে। লেখা পাঠাবার শেষ তারিখ ডিসেম্বর ৩১, ২০১৩। এছাড়া ফেসবুকের এই লিঙ্কে দেখতে পারেন
কাঠপেন্সিল
বইমেলা - ২০১৪ তে কাঠপেন্সিলের ২য় বর্ষের ১ম সংখ্যায় থাকছে গল্প, কবিতা, প্রবন্ধ, মুক্তগদ্য এবং অনুবাদ। যা মেলার প্রথম সপ্তাহেই পাওয়া যাবে লিটল ম্যাগ চত্বরে ।
৫ ফর্মার ম্যাগটির শুভেচ্ছা মুল্য ৫০ টাকা মাত্র। আর ম্যাগটির প্রচ্ছদ এঁকেছেন নির্ঝর নৈঃশব্দ্য
কাঠ পেন্সিলের সাথেই থাকুন। পড়ার অভ্যাস গড়ে তুলুন। অন্যকেও বই পড়তে এবং কিনতে উদ্বুদ্ধ করুন ।
সকলের জন্যই রইলো একুশের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



