অনেক দেখেছি ভালো মানুষী ভোল
নিঃশব্দে ঝরে পড়া অনেক ফোঁটা জল
পোড়া চোখে দেখেছি মানুষ নামানুষে মাখামাখি
আড়ালের ফিসফিসানি আর পাড় ভাঙ্গা নদী অথবা নারীর নিঃশেষিত কান্না।
মানুষের পাথর চোখে তাকিয়ে আজকাল সত্যাসত্য হয় মায়াবী বিভ্রম
অবিশ্বাসের আঁধারে আলো আসে মরিচিকা হয়ে
মিথ্যে সুখে গা ভাসানোর জোয়ারই হাল ফ্যাসন যখন
আশাবাদী মানুষটিকে সেকেলে না বলার আছে কি কোন কারণ....।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



