somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মি জা ন
অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

সাইকো থ্রিলারঃ "বিনাশ" পর্ব ২

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলীপুর গোরস্তানের গলিপথ ধরে হাটছি। অপার্থিব নিরবতায় মৃদু বাতাসে ভাসছে মিষ্টি হাস্নাহেনার সুবাস। তিনদিন আগে আত্মহত্যা করেছে শহরের উঠতি ব্যবসায়ী মজনু শেখ। আমি ওর কবরের পাশে একটা সাদা গোলাপ রাখলাম। বিদায় বন্ধু তুমি পারলে না তাই হারলে। আমার ঠোঁটের কোণে মুচকি হাঁসির একটা রেখা ফুটে উঠেও আবার মিলিয়ে গেল। চারিপাশে দ্রুত নজর বুলিয়ে ফিরতি পথ ধরলাম। এটা একটা নিছক আত্মহত্যা মোটিভ ব্যবসায় মারাত্মক লস, পারিবারিক কলহ অথবা মাথার গন্ডগোল হতে পারে। আমার ওসব ভাবনায় কাজ নেই। পুলিশ এখানে নিখুত কাজ দেখিয়েছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষন করে তারা নিশ্চিত ওটা আত্মহত্যা ছিল আর ওসব এখন চুকে বুকে গেছে।

মজনুর সাথে আমার প্রথম পরিচয় আরগ্য সদন প্রাঃ হসপিটালে। ওখানকার স্টাফ ছিল মজনু, আলাপচারিতার ফাঁকে নিজের ভবির্ষত ভাবনা শেয়ার করত সে। একদিন এক প্যাকেট গরুর মাংস অফার করি মজনুকে খানিক ইত্স্তত করে গ্রহণ করল উপহারটা, ওর মুখে হাঁসি আর হাঁসছি আমিও দুটো ভিন্ন কারনে।

মজনুর সাথে পার্টনারশিপে ব্যবসা চালু করার সময় মাত্র দুটো শর্ত রাখি ওর সামনে। মুলধন আমার আর ব্যবসার দায়িত্ব ওর। ১০ লক্ষ টাকা দিয়ে শুরু হয় আমাদের ইট বালুর কারবার। আমার শর্ত এক. ৩ বছরে টাকাকে দ্বিগুন করতে হবে। ৩ বছর শেষে আমাকে লভ্যাংশ সহ ১২ লক্ষ টাকা রিটার্ন করবে, ব্যবসা ওর নিজের হয়ে যাবে। শর্ত দুই. প্রথম শর্ত পূরণ করতে না পারলে মিলবে শাস্তি এবং সেটা আমি নির্ধারন করব আর ব্যবসায় কোন ভাবেই আমার নাম ব্যবহার করা যাবে না।

বুঝতেই পারছেন ও শর্ত পূরণ করতে পারে নি এখানে আমার কিছু করার ছিল না। আমি শেষ পর্যন্ত ওর সাথে খুবই নরম ব্যবহার করেছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পরি মরতে ওর খুব বেশি কষ্ট হয় নি। ফরেনসিক রিপোর্ট এখনো আসেনি তবে এলে বুঝতে পারবেন ও যে কখন মরে গেল নিজেও হয়ত টের পায়নি। আসলে আমার মনটা খুব নরম, মানুষকে কষ্ট পেতে দেখলে আমার দুচোখে জল চলে আসে আর জানেন তো ঝাপসা চোখে কাজ নিখুত করা মুশকিল তাই আমি খুবই সতর্কতার সাথে কাজ হাসিল করে থাকি।

আমার হাতে এ মুহুর্তে খুব বেশি কাজ নেই। আমার লিষ্টে আর মাত্র দুজন মানুষ আছেন ওদের আলাদা টাইমলাইন দেওয়া আছে শর্ত পূরণ করতে না পারলে শাস্তি কি হবে আমি আসলে আগ বাড়িয়ে ঠিক করতে পারি না, পরিস্থিতি বিবেচনা করে সময়ের সিদ্ধান্ত সময়েই নিয়ে থাকি। তবে বেশির ভাগ ক্ষেত্রেই ওরা অজ্ঞাত কারনে আত্মহত্যা করে বা হারিয়ে যায় অজানায় ওদের আর খুঁজে পাওয়া যায় নি।

আজ আমার ফ্লাটের পার্টনার আসবে তাই তার জন্য যত্ন করে রান্না করছি। আমি জানিনা কোন বিশেষ দিন ছাড়া সে প্রায় আসেই না কেন। তার প্রিয় অনেক কিছুর সাথেই নিজের সাদৃশ্য খুঁজে পাই, যেমন সে আমার হাতে তৈরি বিশেষ স্টেক খেতে পছন্দ করে যেটা আবার আমিও করি। আমার আর তার সিগারেটের ব্রান্ড এক। আমরা দুজন একই ব্রান্ডের পারফিউম ইউজ করি। আরো আছে তবে সে প্যাচাল বড্ড লম্বা হয়ে যাবে আজ আপনাকে তার সাথে সামনা সামনি পরিচয় করিয়ে দিব কেমন।

সাইকো থ্রিলারঃ "বিনাস" পর্ব ১
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×