somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মি জা ন
অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

স্বপ্ন পূরনের ডায়েরী

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশির ভাগ মানুষ স্বপ্ন দেখে কিন্তু স্বপ্নকে বাস্তবে রুপ দিতে পারার ব্যপারে সন্দিহান থাকায়, স্বপ্ন স্বপ্নই থেকে যায়, আমি বেশির ভাগ মানুষের কথা বলছি এবং আমি তাদের একজন নই.. আমি আমিই Yes I Can Do it..



আমি স্বপ্ন দেখতাম সিক্স প্যাক এ্যাবস ফটো আপলোডের এবং অবশ্যই ফটোশপড নয় জেনুইন। শুরু করে দিলাম জিমে ঘাম ঝরানো, না এতটা সহজ ছিল না, ছাপোষা ব্যস্ত জীবনে আসলে নিজের জন্য সময় বের করা দূরহ ছিল, অনেক দিন ভাবনার জগতে বন্দী ছিল আমার স্বপ্নরা। প্রতিদিন আয়নায় নিজেকে দেখতাম তাওয়ায় সেকা রুটির মত ফুলে ওঠা পেটের জায়গায় কল্পনায় বসিয়ে নিতাম সুগঠিত পেটের মাসল। আমি উপলব্ধি করতাম আমার বদলে যাওয়া নতুন লুক। অবশেষে দিনগোনা একদিন শেষ হল, সত্যিই একদিন ভর্তি হয়ে গেলাম জিমে। প্রতিদিন জিমে ঘাম ঝরানো চলছিল, না এটাও হয়ে ওঠে নি। দু'দিন জিমে হাজিরা দিয়েই ব্যপক জ্বর আর গা ব্যথায় কাহিল হয়ে পড়লাম। টানা ১০দিন গ্যাপ, হাল ছাড়লাম না আবার শুরু করলাম লাইট এক্সারসাইজ, রানিং, সাইকেলিং পুশ আপ ইত্যাদি ইত্যাদি এবং ইউটিউবে এ্যাবস এর নানান ভিডিও ফলো করছিলাম। দিন যায় মাস যায় পরিবর্তন বলতে আগের চেয়ে ফিটনেস বেড়েছে বুঝতে পারছি কিন্তু যে জন্য জিমে আসা সেটা হচ্ছিল না কিছুতেই। পেটের মাসল শক্ত হয়েছে কিছুটা বাট স্বপ্নের সিক্স প্যাক অধরা হয়েই রইল। জিম ইন্সট্রাক্টরের পরামর্শ মোতাবেক সব চলছিল তবু হচ্ছিল না কিছুই।

তাহলে কি ইউটিউবের ভিডিও সব ফেক! ওরা যেমন বলে সাত দিন দশদিনে সিক্স প্যাক এইট প্যাক সব পাবলিসিটি পাওয়ার জন্য! আসলে বেলি ফ্যাট দুই দশ দিনে নির্মূল হবার নয়। আজীবনের নিয়ম বর্হিভূত খাদ্যাভ্যাসে গড়ে ওঠা বিশাল বপু কমাতে চাই প্রচন্ড নিষ্ঠা, পরিশ্রম, সঠিক ওয়ার্ক আউট। আপনাকে আর কেউ প্রতিদান দিক না দিক আপনার শরীর প্রতিদান দিবে শতভাগ নিশ্চিত। আপনি যেভাবে তাকে গড়ে তুলবেন সে সেভাবেই দিনশেষে আপনাকে আয়নায় দেখাবে।

চলবে...
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×