তোমাকে শেষ দেখা ছিল,
আমার কাছে এক স্বপ্নের মত।
তোমাকে শেষ পাওয়া ছিল,
আমার কাছে এক বিন্দু শিশিরের মত।
তোমাকে ভালবাসা ছিল,
আমার কাছে সারা জীবনের জন্য!!!
তোমার প্রতিটি স্মৃতি ছিল,
আমার কাছে গুছিয়ে রাখার জন্য।
তোমাকে নিজের করে পাওয়া,
আমার কাছে অবধারিত দুঃস্বপ্নের মত!!!
তোমার সাথে কথোপকথন ছিল,
আমার কাছে স্বর্গীয় অনুভূতির মত!!!
তোমাকে কাছে না পাওয়াটাই ছিল,
আমার কাছে নির্মম কষ্টের মত!!!
আমার ভালবাসার সবটুকুই ছিল,
তোমারই জন্য, শুধু তোমারই জন্য!!!
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



