গন্তব্যহীন পথ চলা
জীবনের দোলাচলে আমি এক ভাসমান পথিক,
দিক বেদিক ঘুরে বেড়াই বেদুইনের মত এদিক-সেদিক ||
জানি না কোনো গন্তব্য আমার,
জানি না আমার পথ চলার শেষ,
পথ চলছি শুধু যে দিকে দু চোখ যায় আমার,
পথ চলার নেইকো শেষ ||
সুখ, দুঃখ, বিষাদ, গ্লানি এসবই যেন অনিত্য অসার,
এসব কে সাথে নিয়েই দূর্গম পথ চলা যে আমার ||
চলার মাঝে বাঁধা-বিপত্তি এসব যেন আমার চির-সাথী,
যতই আসুক ফিরে ওরা, পথ চলা তো রইবে না বাকি ||
পথ চলার মাঝে সব কিছুই যেন চলার সাথী,
একটির সাথে অন্যটি না হলে যেন পথ চলা হয় যে মাটি ||
পথ চলতে চলতে হয়ত বা বিলীন হয়ে যাবো কোনো দিগন্তের সীমারেখায়,
থাকবে না আমার কোন অস্তিত্ত্ব এই পথ চলার সীমারেখায় ||
সারা জীবন হয়ত বা কাটিয়ে দিব এই পথ চলায়,
পথ চলা শেষ হবে কিনা জানিনা তবে পথ চলতে থাকবো তারই অপেক্ষায় ||

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


