somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরণ-বাঁচন

২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটি একেবারে মৃত্যুর দোরগোড়ায় থেকে ফিরে আসলো। যমদূতের সাথে কি হাড্ডাহাড্ডি লড়ায়টা না করল সে! বাইরে থেকে দেখেই সবাই আৎতে উঠেছে, ভেতরের খবর আন্দাজ করতে পেরে কেউ কেউ বলেছে- এ সাক্ষাৎ ভগবানের কাজ! হিন্দুপাড়ায় বাড়ি কি না! পরাজয় ঘটলো যমদূতের অথচ মুখ ভার তার স্বামীর। বঙ্গ মিয়ার। জগতের সমস্ত মেঘ তার মুখে এসে জড় হয়েছে। জগতের এত এত মানষের মরণ হয়, আর শ্যালার মরণ এসি আমার উঠুনের ছুমুতে এসি আটকি গেল! যার পেটে ভাত নেই, অসুখ হলি চিকিৎসা নেই তার হয় না মরণ আর যার মরণের কোনো হেতুই নেই, শয়ে শয়ে বাঁচলিও যার বাঁচার খেদ মিটবি না সে কেমন টপ করি মরি গেল! আল্লার এ এক আজব বিচার। ও পাড়ার চেয়ারম্যানের ডাঙর হয়ে ওঠা মেয়েটার আকস্মিক মৃত্যুর কথা স্মরণ করে ভাবে বঙ্গ। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে। বঙ্গ বিলের ধারে বাবলা গাছের তলে গায়ের জামাটা আসন করে বসে আছে। বিলের পানিতে পানকৌড়ির জলকেলি দেখার লোক সে না। সকাল থেকে তার চোখ ওদিকটাই যায়ওনি। সে আছে আপন ধ্যানে। ওখানে বসে থাকাটা একটা ঘটনা মাত্র। ভাবতে ভাবতে কখন যে সে এখানটাই বসেছে তা সে নিজেও জানে না। সামনে যে এক নদী পানি তাকে নকল করে গালে হাত দিয়ে ভাবনার ভান করছে তাতে তার নজর কোথায়!

বঙ্গের জীবনে কেউ বাঁচেনি বেশিদিন। দাদা-দাদী, নানা-নানীর মুখ সে দেখেনি। দাদা-দাদী মারা গেছে জন্মের আগেই। নানা-নানীর দেশ ওপারে। বঙ্গ বড় হওয়ার পর মরলেও তাদের মুখ দর্শন তার কপালে জোটে নি। বাড়ির বাছুরটার সাথে সাথে সে নিজেও যখন হালের উপযুক্ত হচ্ছিল তখনই গেল আববা। মা গেল তারও আগে- ওপারে না, ও-পাড়ার গেদু ব্যাপারীর সাথে পাশের গাঁয়ে। এই হল বঙ্গের জীবনবৃত্তান্ত। বললে আরও বলা যায় কিন্তু সে বড় একঘেয়ে। এক ঘেয়ে জীবনটা থেকে মুক্তি হব হব করেও হল না। বঙ্গর কী আর সাধে মন খারাপ! সে ভেবেছিল জীবনটাতে এইবার একটা ঘটনা ঘটবে। যে ঘটনার জন্যে পাঁচরকম মানুষ পাঁচটা কথা বলবে। একহারা জীবনটা দোহারা হবে। কত বড় বড় বাড়িতে তার নামে কথা উঠবে। হোক দোষ তবুও বঙ্গ নামে যে কেউ একজন এই সমাজে আছে তা তো জানবে সকলে! বঙ্গও যে কিছু ঘটাতে পারে সেটা জানাতে পারা তো আর কম কথা নয়। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো কই? বঙ্গ চাইলেও এখন আর পারবে না। বৌর মৃত্যুর সম্ভাবনা শেষ, তার মানে তার সে সম্ভাবনারও সমাপ্তি ঘটল। এ তাদের দুজনারই জানা। কত স্বপ্ন এঁটেছিল দুজনে মিলে তার কি আর অত হিশেব আছে! এইবার গঞ্জে রথের মেলা বসলে আস্ত একটা খাট কিনে আনতো, বড় লোকদের বাড়ির মতো ডিজাইন করা খাট। দুজনেই টাকা গুছিয়েছিল বাড়িতে কটা ইট গাঁথবে বলে। মেয়ে হলে নাম রাখবে বৈশাখী, ছেলে হলে বাদল- হলে কি সে তো পেটে আছেই! এখন শুধু ঠিকঠাক মতো বউটা মরলেই হয়।

বঙ্গ যখন শুনেছে তার বউ আর মরবে না- কালু ডাক্তার বেহুদ্দার মতো জং পড়া দাঁত বের করে ভিড় ঠেলে যখন জানান দিয়েছে সে কথা- কই বঙ্গ? ভগবান তোর ডাক শুনিছে রে! এ-যাত্রা তোর বউ সাক্ষাৎ ভগবানের কাছ থেকি জীবন ছিনি নি এসিছে।- বঙ্গ তখন মুখ ফিরিয়ে নিয়ে ভেবেছে- আল্লাহ, জীবনে এই একটা প্রার্থনাই তো দু’জন মিলি করিলাম! একজনকে বাঁচি একুন তিন-জুনাকেই মারলি তো? তিনজন মানে সাথে মাঠ-পাড়ার মকলেছের বৌ আর আনবর্ন শিশুটা। মকলেছ পাঁচ বছর হল আরব দেশে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×