বর্তমান ক্ষমতাসীন আওয়ামিলীগ দেশের অর্থনীতির জন্য এক বিরাট অভিশাপ। সংকোচিত হচ্ছে শ্রমবাজার বন্ধ হচ্ছে রপ্তানি প্রক্রিয়া, শিল্প কারাখানা, সরকারি ব্যাবসা বানিজ্য । অপরদিকে বেড়ে যাচ্ছে বেকারত্ম, আমদানি, নিত্যপ্রয়োজনীয় জিনিস-পত্রের মূল্য।
"টাকা" হারাচ্ছে মান, মানুষ হারাচ্ছে ক্রয়-ক্ষমতা, সরকার হারাচ্ছে জনপ্রিয়তা, ব্যবসায়িরা হারাচ্ছে ধৈর্য্য
রিকশা ওয়ালা, কুলি, ঠেলা ও দিনমজুর'রা পারছেনা পরিবার-পরিজন নিয়ে দু'মুটো পেট ভরে খেতে।
ডলারের বিপরীতে অসহায় টাকা আর টাকার বিপরীতে অসহায় মানুষ। গত বছরের এই দিনে ১ ডলারের মূল্য ৬৯টাকা থাকলে ও এক বছরের ব্যবধানে তা বেড়ে দাড়ায় ৮৩ তে। অর্থাত ডলারের বিপরীতে টকার মান কমেছে ১৪ টাকা। অন্যদিকে মূল্যষ্ফিতি গিয়ে দাড়িয়েছে ১৭% এ। অর্থাত ১০০ টাকার জিনিস কিনতে হচ্ছে ১১৭টাকায় (অনেক জিনিস পত্র ১০০টাকার পরিবর্তে দ্বিগুন বা তারও বেশি দরে ও কিনতে হচ্ছে)। এখন যাদের সীমিত আয় তাদেরকে প্রতি ১১৭টাকার পরিবর্তে ১৭টাকার খাদ্য কম খাওয়ার বিকল্প নাই। সাবেক বাণিজ্য মন্ত্রী 'ফারুক খান' হয়ত বুঝতে পেরেছিলেন আওয়ামিলীগ সরকারের আমলে মূল্যস্ফীতি আকাশ চুম্বি হবে এবং আমাদেরকে "কম খাইতেই" হবে।
বর্তমান অর্থনীতিতে যে দুর্দশা হাতে গুনা কিছু অর্থনীতিবিদ এব্যাপারে আওয়াজ তুললে ও সরকার তাদের ভেটকি মেরে বলেছে আমরা অর্থনীতির চাকা সচল রেখেছি এব্যাপারে আমি ও সরকারের সাথে একমত যে অর্থনীতির চাকা সচল আছে যদিও ঐ চাকা সামনের দিকে না চলে কিন্তু পিছনের দিকেতো ঘুরতাছে। বর্তমান আমেরেকার যে অবস্থা তাতে অন্যদেশের কারেন্সির তুলনায় ডলারের মান কমলেও ডলারের বিপরীতে টাকার মান কচু পাতার মত হয়ে যাচ্ছে।
একজন অর্থনীতিবিদের মতে: সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে দেশের গ্রামীণ ও শিল্প অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বর্তমানে দেশে কোনো বিনিয়োগ নেই, শেয়ারবাজার মৃতপ্রায়, উচ্চমূল্যস্ফীতি ও জিনিসপত্রের দামে ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ পরিসি'তি চলতে থাকলে আগামী দুই বছরে দেশের অবস্থা কোথায় গিয়ে পৌঁছবে তা ভাবতেও আঁতকে উঠতে হয়। তবে এটি নিদ্বির্ধায় বলা যায়, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি হবে ভয়াবহ ও নাজুক।
১টি ব্লগে সরকারের কিছু অধক্ষতার কথা তুলে ধরে মন্ত্রী/আমলাদের সমালোচনা করলে কিছু ব্লগার প্রতিবাদ করে বলেছে অন্যসরকারের মন্ত্রীদের সাথে বর্তমান সরকারের মন্ত্রীদের তুলনা করলে চলবেনা এরা নাকি দেশকে বোরাকের মত উপরের দিকে নিয়ে যাচ্ছে। আসলে দেশকি সামনের দিকে এগিয়ে যাচ্ছে নাকি পিছনের দিকদিয়ে ভারতের দিকে চলে যাচ্ছে তা ভাববার বিষয়:
আমি অবশ্যই অর্থনীতিবিদ নই তারপরও কিছু স্পষ্ট কাতর দিক ব্লগার দের সাথে শেয়ার করার চেষ্টা করলাম মাত্র। কারন আমাদেরকে তো এদেশেই থাকতে হবে পেট ভরে দু'মোটো খেতে হবে। আমাদের ভাগ্য নির্ধারনের জন্য যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসালাম তাদের অধক্ষতার কারনে যদি আমাদের ভবিষ্যত অন্ধকার হয় তার সমালোচনা তো আমাদেরকে করতেই হবে।
অনেক সাংবাদিক, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, দেশ দরদি জননেতা এই ব্লগে ঘুরে বেড়ায় আর ব্লগার ভাইয়েরা তো আছেই সবার কাছে আমার প্রশ্ন : দেশের এ অস্থা আর কতদিন চলতে থাকলে আপনারা অনশণে যাবেন?
মাঠে ময়দানে প্রতিবাদ করার ক্ষমতা না থাকলেও অন্তত এই ব্লগে তো প্রতিবাদ করার সুযোগ আছে।
আসুন সবাই প্রতিবাদ করি
দেশকে মোরা রক্ষা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



