ইউনিপে টুইউ’র চেয়ারম্যান এমডিসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি
০৯ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজাদী প্রতিবেদন ॥
প্রতারণার অভিযোগে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপে টু ইউ’র চেয়ারম্যান, এমডিসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। চন্দনাইশ উপজেলার বাসিন্দা আবু সাদেক নামে এক গ্রাহক গতকাল রোববার মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে এই মামলা দায়ের করার পর আদালত মামলাটি গ্রহণ করে ৪ আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ চার কর্মকর্তা হলেন, ইউনিপে টু ইউ’র চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসাইন, চট্টগ্রামের ব্যবস্থাপক হামিদুল হক মানিক এবং নগরীর মুরাদপুরস্থ রমনা ট্রেড সেন্টারের এজেন্ট আমানউল্লাহ আমান। মামলার এজাহারে আবু সাদেক অভিযোগ করে বলেন, ২০১০ সালের ১৪ ডিসেম্বর থেকে পরবর্তী বিভিন্ন সময়ে তার কাছ থেকে উল্লেখিতরা মোট ৮ লাখ ৮৬ হাজার টাকা গ্রহণ করেছেন। বিনিময়ে তারা প্রতিমাসে ৪৭ হাজার টাকা করে লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এ টাকা নিয়েছেন। কিন্তু আজ রোববার (গতকাল) পর্যন্ত ইউনিপে টু ইউ কর্তৃপক্ষ তাকে কোন টাকা প্রদান করেনি। তাই আবু সাদেক বাধ্য হয়ে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ১০৯, ৫০৬ ধারায় আদালতে ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে ৪জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তা কার্যকর করার জন্য নগরীর পাঁচলাইশ থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। এ মামলায় আদালত আগামী ২৯ মে শুনানির পরবর্তী সময় নির্ধারণ করেছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন