শাসক তোমাকে বলি ,নিষ্কন্টক একটি পরিচয় দাও আমায়
একটি ছোট্ট স্বপ্ন এবং আমার মায়ের সম্ভ্রমের নিরাপত্তা
একটু মুক্ত নি:শ্বাস দাও আমায়
যেখানে স্বাধীনতার গন্ধ পাবো আমি
৪১ বছরে কি এতটুকু বড় কিছু চাওয়া ?
এই স্নেহ সবুজ দিনের কাছে আমার কত ঋণ
বৃস্টিস্নাত ভোরের কাছে
আলোয় আলোয় আলোকিত আকাশের কাছে
বসন্তের আগুনজ্বলা দিনের কাছে
সোনালীলতার শরীরে জোনাকির প্রদর্শনীর কাছে
কত ঋণ আমার ।
নদীর বুকে ঘোলাজল
বাকেঁ বাকেঁ সাবলীল সাগরে ফেরার মতো
আর কত ? কত পথ হেঁটেহেঁটে ক্লান্ত হবো ?
দেখ, জোছনায় দীঘির টলটলে জল নীরবতা ভেঙে
কেমন হরিণী হয়ে যায়
দেখ, মুক্তির ক্ষুধায় বুকগুলো
কেমন দ্রোহের খনি হয়ে যায়
শাহবাগ থেকে সারাদেশ
কেমন বৈশাখী ঝড় হয়ে যায়
তেমনই ঝড়ের তোলপাড় বুকে নিয়ে
উদ্দীপ্ত মোহনায় দাঁড়িয়ে
আচমকা তুফানে মেতেছি আমরা।
শাসক, আমাকে নিষ্কন্টক একটি পরিচয় দাও
আমদের পিতামহ লড়েছে তারপর বাবা ও ভাই
৪১ বছরে আমররাও লড়েছি কত ; তবু
৭১ এর মতো বাংলার শরীর থেকে এখনও ঝরছে রক্ত !
-প্রান্তিক জসীম
১৭.২.১৩
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



