দেশ কোন পথে
৩১ শে মে, ২০০৮ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশ কোন পথে? এ প্রশ্ন দেশের কোটি মানুষের মনে। প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণা দেওয়ার পরও মানুষ প্রশ্ন করেন, ভাই নির্বাচন কি আদৌ হবে? আসলে কি হতে যাচ্ছে দেশের? নির্বাচনের প্রস্তুতি কি সত্যিই নির্বাচন কমিশন নিচ্ছে?
জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন কেন? এটা কি বর্তমান সরকারের দায়িত্বের মধ্যে পড়ে? তারা তো সরকারের দায়িত্ব নেওয়ার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথাই বলেছিলেন। জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেবেন। কিন্তু তাদের কর্মকাণ্ড দেখে মানুষের মনে প্রশ্ন আসাই স্বাভাবিক। তাছাড়া বর্তমান প্রশাসনের দীর্ঘ মেয়াদি কোনো পরিকল্পনা রয়েছে বলে মনে হয়। তা না হলে তাদের মিডিয়া দখলের দরকার কি? অথচ তারা একের পর এক মিডিয়া দখল করে নিচ্ছেন। সংলাপের নামে ক্যাচাল শুরু করে দিয়েছেন। আসলে দেশ নিয়ে কেউ ভাবেন না, সবাই ভাবেন নিজেকে নিয়ে। নিজে ক্ষমতাবান কিভাবে হওয়া যায়। কিভাবে বিপুল অর্থের মালিক হওয়া যায়। কিভাবে অন্যকে ঠকানো যায়।
এ অবস্থা থেকে এই জাতিকে কে উদ্ধার করবেন? আমরা কি একজন মহাথির মোহাম্মদের সন্ধান পাবো? মালয়েশিয়ার উত্থান আমাদের স্মরণে আছে। থাইল্যাণ্ড এই সেদিনও ছিল দরিদ্র একটি দেশ। সেই দেশও আজ স্বয়ংসম্পূর্ণ। আর আমরা? আমরা সামরিক অথবা একনায়কের জাতাকলে আটকে গেছি। আমি প্রচণ্ড আশাবাদী মানুষ হয়েও আশা আর ধরে রাখতে পারছি না। কেবলই অন্ধকার দেখতে পাচ্ছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন