somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা ব্যাক পেইন, পিঠ ও ঘাঁর ব্যাথায় ভুগছেন তাদের জন্য অত্যন্ত উপকারি দুটি ওয়েভ লিংক

১২ ই মার্চ, ২০১০ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা অফিস আদালতে কাজ করেন তাদের বেশির ভাগ সময়ই বসে থেকে ডেস্কের মধ্যে কাজ করতে হয়। দীর্ঘক্ষন বসে থাকা শরীরে জন্য মোটেও ভাল নয়। দীর্ঘ বসে থাকা মেরুদন্ডের উপর বিশের চাপ সৃষ্টি করে। এর ফলে সৃষ্টি হয় মেরুদন্ড কেন্দ্রীক নানান জটিলতা। বেক পেইন আজকাল একটি কমন সমস্যা হিসাবে দেখা দিয়েছে। অফিস আদালতে চাকরি করে এরকম খুব কম মানুষ পাওয়া যাবে যারা কোন না কোন সময় বেক পেইন এ আক্রান্ত হয়েছেন বা এখনও ভুগছেন।
আমিও একজন ভুক্তভূগি এবং এসমস্যা নিয়ে ডাক্তারের সরনাপন্ন হই। ডাক্তার সাহেব আমাকে বললেন এটি secralization এবং এটা একটি কমন সমস্যা। তিনি আমাকে কিছু পরামর্শ দেন যেগুলো নিয়মিত পালন করে যেতে হবে। যেমন শক্ত বিছানায় ঘুমানো, কোন ভাড়ি বস্তু না উঠানো, উচু কমড ব্যবহার করা ইত্যাদি। আমিও এসকল নিয়ম মেনে চলা শুরু করলাম কিন্তু আমার বেক পেইন দিন দিন আরও তীব্র হতে থাকল। এর পর আমি আবারও চিকিত্‌সকের শরনাপন্ন হই। এবার ডাক্তার সাহেব আমাকে কিছু ফিজিও থেরাপি দেয়া শুরু করলেন। যতক্ষন ফিজিও থেরাপি দেয়া হত ততক্ষন আমার ভাল লাগত কিন্তু এর পর স্বাভাবিক কাজ কর্মে ফিরে গেলে আবারও ব্যাথা তীব্র হত। এভাবে বেশ কিছুদিন চলার পর আমার মনে হল এভাবে হবে না, কিবোর্ড হাতে লেগে গেলাম নেটে, বিস্তারিত পড়ালেখা করা শুরু করে দিলাম। নেটে অনেক তথ্য পেলাম, বেক পেইন কিভাবে শুরু হয় তার অনেক কারন খুজে পেলাম তার মধ্যে আমার কারন্টি মনে হল বেড পশ্‌চার (দুর্বল ...... [এটার প্রকৃত বাংলা আমার জানা নেই, তবে সেন্স করতে পারি। নেট এ সার্চ দিয়ে দেখুন প্লিজ।]। আরও বিস্তর খুঁজাখুজি করলাম পশ্‌চার এর উপর, দুর্বল পশ্‌চার এর কারনে যে সকল ডিসঅর্ডার তৈরী হয় সেগুলোও দেখলাম। যা বুঝলাম, ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থেকেই আমার এই সমস্যাটি সৃষ্টি হয়েছে।
আরও জানলাম দীর্ঘক্ষন বসে থাকতে হলে কিছু বিষয় খেয়াল রাখতে হয়, যেমন মেরুদন্ড স্বাভাবিক রাখা, রাউন্ড বেক বিশিষ্ট চেয়ার পরিহার করা, প্রয়োজন হলে কুশন ব্যবহার করা, সর্বোপরি রিলাক্স ও আরাম করে বসা, ইত্যাদি। শুরু করলাম নিজের চিকিত্‌সা নিজেই। প্রথম দিনেই আমার ভাল লাগতে শুরু করল। মনে হলে কাজ হচ্ছে, উন্নতি হচ্ছে। আমি সবসময় ঝড়ের বেগে কাজ করতে পছন্দ করতাম, বেক পেইন আমার সেই উদ্যম কমিয়ে দিতে শুরু করেছিল। আমি আমার আগের সেই উদ্যম ফিরে পেতে শুরু করেছি এবং এখন অনেক ভাল আছি।
আমাদের চিকিত্‌সা ব্যবস্থা বা চিকিত্‌সক সমাজের প্রতি কোন অভিযোগ আমার নেই, তবে আমার মনে হয়েছে আমাদের স্বাস্থজ্ঞান খুবই কম। যারা বেক পেইন সমস্যায় ভুগছেন তাদের সাথে দুটি লিংক শেয়ার করার জন্যই এই লেখা, আশা করি আপনাদের কাজে আসবে।

লিংক ১
লিংক ২

সবাই ভাল থাকুন।
১৬টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×