somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মদিনা সনদের অসামপ্রদায়িক চেতনা

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মক্কাবাসী মহানবী (সা.) ৬২২ খ্রিস্টাব্দে ইয়াসরিব উপত্যকাতে হিজরত করেন। তাঁর হিজরতের মাধ্যমে ইসলাম আধ্যাত্মিক জগতের পাশাপাশি রাজনীতির জগতেও প্রবেশ করে। পি কে হিট্রি তার 'হিস্ট্রি অব দি আরবস' গ্রন্থে হিজরতকে মোহাম্মদ (সা.)-এর জীবনের মোড় পরিবর্তনকারী ঘটনা বলে অভিহিত করেছেন। অন্যদিকে সৈয়দ আমীর আলী তার 'দ্য স্পিরিট অব ইসলাম' গ্রন্থে এ ঘটনাকে মদিনাবাসীর জন্য নতুন শতাব্দীর সূচনা হয়েছে বলে মন্তব্য করেন। প্রিয় নবী (সা.) মক্কা থেকে মদিনাতে হিজরত করার পর সমকালীন পরিস্থিতিকে বিবেচনা করে আনসার ও মোহাজিরদের মধ্যে একটি চুক্তি লেখেন। এ চুক্তিটিতে তিনি ইহুদিদেরও অন্তর্ভুক্ত করেন। আনসার-মোহাজির-ইহুদিসহ সমগ্র ইয়াসরিবের জনগণের জন্য তিনি যে সনদ প্রদান করেন তা ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত। ইসলামের ইতিহাসে ম্যাগনাকার্টা খ্যাত মদিনা সনদকে ঐতিহাসিকরা বিশ্ব (বাকি অংশ ২৭ পৃষ্ঠায়)
(২৮ পৃষ্ঠার পর)
ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান বলে স্বীকৃতি প্রদান করেছেন।
ইয়াসরিববাসীর সঙ্গে স্বাক্ষরিত এ সনদের মাধ্যমে ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়। এ সনদই ইসলামের নবী হজরত মোহাম্মদ (সা.)-কে নবপ্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব প্রদান করে। এ সনদ স্বাক্ষরিত হওয়ার পর ইয়াসরিব উপত্যকার নাম পরিবর্তিত হয়ে মদিনাতুন্নবী বা নবীর শহর নাম ধারণ করে। পরে এ শহরই মদিনা নামেই জগৎময় পরিচিতি লাভ করে।
প্রায় সমসাময়িক ইতিহাসবিদ ইবন হিশাম (রহ.) তার সিরাতুন্নবী (সা.) গ্রন্থে এ সনদের ৫৩টি ধারার বর্ণনা করেছেন। [দ্র. ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে বাংলা ভাষাতে অনূদিত এ গ্রন্থের দ্বিতীয় খ-ের (ঢাকা : ১৯৯৪) পৃ. ১৬৩-১৭১)]। তবে উইলিয়াম মন্টেগোমারি ওয়াট তার 'মোহাম্মদ অ্যাট মদিনা' গ্রন্থে এ সনদের (পৃ. ২২১-২২৫) ৪৭টি ধারা উল্লেখ করেছেন। যা হোক, এ সনদের মাধ্যমেই মহানবী (সা.) ধর্ম, বর্ণ, জাতি, উপজাতি নির্বিশেষে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছিলেন। তিনি যে রাষ্ট্র ব্যবস্থার কা-ারি ছিলেন সেই রাষ্ট্রে সকল মানুষের সমান অধিকার সুনিশ্চিত হয়েছিল। তিনি ছিলেন অসামপ্রদায়িক চেতনার মূর্ত প্রতীক। তিনি সকলের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। এ সনদে মদিনাবাসী ইহুদি, খ্রিস্টান, মাজুসি, অগি্ন উপাসক অর্থাৎ সনদে স্বাক্ষরিত সকল সম্প্রদায়কে উম্মাভুক্ত বলে ঘোষণা করা হয়। এ সনদের ১নং ধারাতে বলা হয়েছে_ 'তারা সকলে মিলে সকল জাতি থেকে পৃথক একটি উম্মা।' আর উম্মাভুক্ত সকল ধর্ম ও বর্ণের মানুষের মদিনা উপত্যকাতে বসবাসের অধিকার রয়েছে। এ বিষয়টি সনদের ৩৯নং ধারাতে বলা হয়েছে। এ ধারার মাধ্যমে মূলত তিনি মদিনাকে সামপ্রদায়িকতার বিষবাষ্পে বিষাক্ত হওয়া থেকে রক্ষা করেছেন।

বিস্তারিত মূল লেখায় পড়ুন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×