সমাজকল্যাণ মন্ত্রী মহসিন আলী মারা গেছেন৷ ভদ্রলোক তার সহজ সরল বক্তব্য এবং জনসম্মুখে ধুমপানের অভ্যাসের জন্য একাধিকবার গণমাদ্ধ্যমে আলোচিত হয়েছিলেন৷ সাংবাদিক নামধারী কিছু কুলাংগারের কারণে আমি নিজেও ওনাকে অপছন্দ করতাম। এ যুগের একজন মন্ত্রীর যতটুকু 'স্মার্ট' হওয়া দরকার তা তিনি ছিলেন না সত্য৷ কিন্তু মহসিন আলী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, নিষ্ঠাবান সমাজসেবক, আওয়ামী লীগ কর্মী এবং নেতা হিসেবে তার সুনাম ছিল৷ তার নামে দুর্নীতির অভিযোগ ছিল না। তাকে প্রথম জেনেছি মঞ্চে ধুমপান করার দৃশ্য দেখে। এরপর সাংবাদিকদের সম্পর্কে তার একটি আপত্তিকর মন্তব্যের পর মারাত্মক ক্ষুব্ধ হয়েছিলাম। তখনই তার সম্পর্কে খোঁজ নিতে শুরু করি। তার সম্পর্কে যতই জেনেছি ততই অবাক হয়েছি, মুগ্ধ হয়েছি। শ্রদ্ধায় মাথা নত করেছি। ধুমপানের দোষ আর সাংবাদিকদের গালি দেয়ার দোষ আমার কাছে তুচ্ছ হয়ে গেছে। গানের মানুষ ছিলেন, প্রাণের মানুষ ছিলেন। বাটপার আর ধান্দাবাজ নিয়ন্ত্রিত দখলদার এই রাজনৈতিক সমাজে একজন মানুষ দুর্ণীতি করেন না, ঘুষ খান না, দু’হাতে দান করেন, অসহায় ও দুস্থদের জন্য নিজেকে উজার করে দেন -তার বকাঝকা আর ধুমপানের অপরাধকে বড় করে দেখব?
দেশের সবচেয়ে ভয়ঙ্কর দুর্দিন ১৯৭১। সেই সময় তিনি দেশের পক্ষে জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন। লোভে পড়েননি দলবদল করেননি। আদর্শকে কেনা বেচার পন্য বানিয়ে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে চাননি।
মহান বীর সৈয়দ মহসিন আলী, লাল সালাম!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




