somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরা লক্ষ লক্ষ টাকা ফি নিয়েও হাজীদের অমানুষিক ভাবে গাদাগাদি করে রাখে

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অধিক অর্থ হাসিলের আশায় প্রতিবছরই ধারনক্ষমতার অতিরিক্ত হাজী আনছে।

আল্লাহ মহান, তারা সৌভাগ্যবান এবং জান্নাতে যাবে!
এসব অব্যাবস্থাপনা, অবহেলা থেকে দৃষ্টি সরানোর দায়সারা কথাবার্তা।
ওরা লক্ষ লক্ষ টাকা ফি নিয়েও হাজীদের অমানুষিক ভাবে গাদাগাদি করে রাখে, চরম তাচ্ছিল্লের সাথে নির্মান যন্ত্রপাতি ফোল্ডি না করে অবহেলামুলক ভাবে খাড়া করে রাখে। দুর্ঘটনা হলে বলে আল্লার ঘর, ওরা বেহেস্তে চলে গেছে।
নন-আরব হাজীদের ওরা মানুষই বলে মনে করে না। হজে চরম অব্যাবস্থাপনা বছরের পর বছর। প্রতি বছরেই কমবেশী পদদলিত হয়ে, আগুনে পুড়ে হাজী মরছে
প্রতি বছর হাজীদের থেকে ফি বাবদ ৪ হাজার কোটি টাকা আয় হয়। আর করে অবিশ্বাষ্য অপচয়।
ফ্রান্স সফরে একটি গোটা পর্যটন এরিয়াকেই সৌদি প্রিন্সের জন্য খালি করতে হয় ।সৌদি বাদশার জন্য একটা গোটা হোটেলই ভাড়া করা লাগে ।সোনায় মোড়ানো টয়লেট গিফট করে।
কোটি কোটি ডলার ফি নিচ্ছে পিলগ্রিমসদের কাছ থেকে। সেই অনুযায়ী কতটুকু সার্ভিস তারা দিচ্ছে?
বাংলাদেশ দরিদ্র দেশ হলেও কখনোই ধর্মিয় অনুষ্ঠানে আসা পিলগ্রিমদের থেকে কোন ফি বা সার্ভিস চার্জ নেয় না।
প্রতি বছর লাখ লাখ বিদেশী এজতেমায় আসে, লক্ষাধিক ভারতীয় ও নেপালী লাংগলবন্ধে আসে স্নান করতে, কারো কাছ থেকে একটি পয়শাও ফি নেয়া হয় না। তাদেরকে বিনা মুল্যে সম্মানের সাথে সর্বচ্চ নিরাপত্তা দেয়া হয়।

আপডেট - ২৫/৯/২০১৫
350 জন নিরাপত্তা কর্মী সহ এক VIP যুবরাজের জন্য হাজীদের ব্যবহার করার ৩ টি রাস্তার দুটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
এই অভিযোগ সত্য হওয়ার সম্ভাবনা বেশী।
আজ প্রথমআলো পত্রিকা বলছে -
ভয়াবহ ওই পরিস্থিতির হাত থেকে মা সহ বেঁচে গেছেন লিবিয়ার এক হাজি আহমেদ আবু বকর (৪৫)।
তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, ‘প্রচণ্ড ভিড় ছিল। পুলিশ অজ্ঞাত কারনে প্রবেশ ও নির্গমন ফটক বন্ধ করে দিয়েছিল।’
মক্কা ভিত্তিক ইসলামিক হেরিটেজ রিসার্চ ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা ইরফান আল-আলাবি বলেন, প্রচুর পুলিশ ছিল, কিন্তু তাঁরা যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন না। এমনকি বিভিন্ন দেশ থেকে আসা হাজিদের সঙ্গে কথা বলার মতো ভাষাজ্ঞানেরও অভাব ছিল তাঁদের।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মনসুর আল-তুর্কি ও স্বীকার করেন হঠাৎ ৩ টি পথের ২ টি হঠাৎ বন্ধ হয়ে যায়,
মিনা থেকে জামারায় পাথর ছোড়ার জন্য লাখো হাজি চলেন কাতারে কাতার। হঠাৎ দুটি সড়কের সংযোগস্থল থমকে যায়। কিন্তু পেছন থেকে একই গতিতে আসা হাজিরা বিষয়টি বুঝতে পারেননি। তাই তাঁরা সামনেই অগ্রসর হতে থাকেন। ফলে মাঝখানের হাজিরা ভিড়ে চাপা পড়েন ও পদদলিত হয় শত শত মানুষ। সামনে বা পেছনে যাওয়ার কোনো উপায় না থাকায় সেখানকার পরিণতি ছিল ভয়াবহ শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া।
সুত্র - রয়টারস ও প্রথমআলো।
লেবাননের আরবী দৈনিক “দৈনিক আদদিয়ার” এব্যাপারে বিস্তারিত লিখেছে,
সৌদি যুবরাজ শাহজাদা মুহাম্মাদ বিন সালমানের গাড়ি বহরই প্রাণঘাতী এই বিপর্যয় সৃষ্টির মূল কারণ। সকালে ২০৪ নম্বর সড়ক থেকে ২২৩ নম্বর সড়কের সংযোগস্থল দিয়ে যুবরাজের গাড়ীবহর পার হওয়ার সুবিধার্থে হঠাৎ করেই কিছুক্ষণের জন্যে থামিয়ে দেয়া হয় হাজিদের মিছিল। তার গাড়ি বহর ও নিরাপত্তায় দেহরক্ষীদের গাড়ীবহর মিনার রাস্তা অতিক্রম কালে হাজী চলাচলের দুটি রাস্তামুখ বন্ধ করে দেয়া হয়েছিল। এরপই হাজিরা ভিড়ে চাপা পড়েন। সৌদি সরকার এ বিষয়টিকে ধামাচাপা দেয়ার জন্য হজের সময় মিনায় সালমানের সফর বা তার উপস্থিতি সংক্রান্ত খবর প্রচার নিষিদ্ধ করেছে বলে লেবাননিজ দৈনিকটি উল্লেখ করেছে।
সর্বশেষ আপডেট - ২৬/৯/২০১৫
ইরান দাবি করছে মৃতের সংখা ২ হাজারের বেশী হওয়ার সম্ভাবনা।
সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো দেশই তাদের কতজন নাগরিক নিহত বা আহত হয়েছে তার হিসাব পায়নি।
সংশ্লিষ্ট দেশ পরিবারের ফোনে প্রাপ্ত ও সংবাদমাধ্যমের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত পাকিস্তান ২৩৬, ইরান ১৩১, মরক্কো ৮৭, ভারত ১৪, মিশর ১৪, বাংলাদেশ ৯, সোমালিয়া ৮, সেনেগাল ৫, তানজানিয়া ৪, তুরস্ক ৪, আলজিরিয়া ৩, কেনিয়া ৩, ইন্দোনেশিয়া ৩, বুরুন্ডি ১ ও নেদারল্যান্ডসের ১ জন মারা গেছেন।


সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৪
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

×