somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে আনা

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের কোন বিচারককে বর্খাস্ত করা কঠিন,
আনৈতিক কাজ, এমনকি পাগলামি সুরু করলেও হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ব্যবস্থা অনেক কঠিন।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংসদে একটি বিল পাস হয়।
সংবিধানের ষোড়শ সংশোধনী। কোন হইচই নেই, এই সংশোধনী সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনা হয়। যা আগে সামরিক সরকারগুলো বিচার বিভাগে খবরদারি করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তৈরি করেছিল। এই বিলে সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাদ দেওয়া হয়। এরপর সরকার বিরোধি দলগুলো তেমন কোন উচ্চবাচ্চ না করলেও এই ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে নয়জন আইনজীবী রিট আবেদন করেন। ৯ নভেম্বর হাইকোর্ট রুল দিয়ে সরকারের কাছে জানতে চান, ষোড়শ সংশোধনী কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না। প্রায় সোয়া এক বছর পর গতকাল ওই রুলের শুনানি শেষ হলো।গতকাল অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তাঁর শুনানির মূল বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, বাহাত্তরের মূল সংবিধানে সামরিক ফরমানের মাধ্যমে যেসব বিধান যুক্ত করা হয়েছিল, সেগুলো পরিবর্তন করাই ছিল সংবিধানের পঞ্চদশ ও ষোড়শ সংশোধনীর মূল উদ্দেশ্য। এই সংশোধনের মধ্য দিয়ে বাহাত্তরের সংবিধান ফিরে এসেছে। মাহবুবে আলম বলেন, মূল কথা হচ্ছে, আমরা সামরিক ফরমানমুক্ত সংবিধান চাই। বাহাত্তরের সংবিধান ছিল দেশের মানুষের সম্পদ। এর পেছনে ছিল ৩০ লাখ শহীদের রক্ত ও মুক্তিযুদ্ধের চেতনা।
গতকাল রুল শুনানির চূড়ান্ত দিনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

রিটের শুনানিতে বিচারকরা একটু বিপাকেই পরে গেছিলেন, মনে হয়। কারন বিচারকরাও এই মামলায় একটি অঘোষিত একটি পক্ষ।
তাই এই নাজুক বিষয়ে মতামত নিতে ৫ জন অভিজ্ঞ সংবিধান বিষারদদের অ্যামিকাস কিউরি হিসেবে নিয়গ দেয়া হয়। ইতিমধ্যে এরা চারজন জ্যেষ্ঠ আইনজীবীর মতামত নিয়েছেন হাইকোর্ট। তাঁরা হলেন ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, রোকন উদ্দিন মাহমুদ ও আজমালুল হোসেন কিউসি। শারীরিক অসুস্থতার জন্য অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম আদালতে তাঁর মত দিতে পারেননি। গত ১৫ ফেব্রুয়ারি মধ্যরাতে তিনি মারা যান। রায়ে অ্যামিকাস কিউরিদের মতামতই প্রাধান্য পাবে, এটাই নিয়ম।
রায় ঘোষণার জন্য ৫ মে দিন নির্ধারণ করেছেন মহামান্য হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে গতকাল বৃহস্পতিবার এই রিট আবেদনের শুনানি শেষ হয়।

টাইমলাইন

৭২–এর সংবিধান
সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ছিল
১৯৭৫
চতুর্থ সংশোধনীর মাধ্যমে অপসারণের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে নেওয়া হয়
১৯৭৭
সামরিক আদেশে অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে দেওয়া হয়
১৯৭৯
পঞ্চম সংশোধনীর মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানে যুক্ত হয়
২০১০
আপিল বিভাগ পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করলেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে অনুমোদন দেন
২০১১
পঞ্চদশ সংশোধনীতে বাহাত্তরের সংবিধানের অনেক বিষয় ফিরিয়ে আনা হলেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাদ পড়েনি
২০১৪
ষোড়শ সংশোধনীতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাদ দিয়ে বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনা হয়।


অ্যামিকাস কিউরিদের মতামতের আলোকেই এই মামলাটির রায় হবে। যদিও অ্যামিকাসরা প্রায় সবাই শুশিল। ঘোষণার জন্য ৫ মে দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।


তবে এই দেড় বছরে কোন বিচারক বোআইনি বা অনৈতিক কাজ করলেও এই ক্ষমতার প্রয়োগ হয়নি।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×