somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজামীর ফাঁসি, তুর্কি রাষ্ট্রদূত ড: বুরাক আকচাপার যা বললেন বিবিসিকে

১৯ শে মে, ২০১৬ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

''একজন রাজনৈতিক নেতাকে ফাঁসিতে ঝোলানো কখনোই সমীচিন নয়"।
দিল্লিতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ড: বুরাক আকচাপার বিবিসি বাংলাকে বলেছেন।

কিন্তু আপনাদের দেশও তো রাজনৈতিক নেতাদের ফাসি দিয়েছিল। এমনকি মামুলি সংবিধান লঙ্ঘনের মত অষ্পষ্ট অভিযোগে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী আদনান মেন্দেরিসকে ফাঁসিতে ঝুলিয়েছিল।

"হ্যা সেজন্য আজও আমরা আদনান মেন্দেরিসকে ফাঁসির জন্য অনুশোচনা করি। এভাবে আসলে কোনও সমাধান হয় না।''

মি: নিজামিকে নিয়ে আপনাদের এই প্রতিক্রীয়া এটা কি বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয়ে তুরস্কের হস্তক্ষেপ করার সামিল হয়ে যাচ্ছে না?

উত্তরে রাষ্ট্রদুত ড: আকচাপার বলছেন কোনও একটা জিনিস যদি আমরা মনে করি বাংলাদেশের স্বার্থবিরোধী! তাহলে আমাদেরও কিন্তু অধিকার আছে তা প্রকাশ করার।

বিবিসি- কিন্তু বাংলাদেশের মানুষদের একটা বিরাট অংশ বছরের পর বছর ধরে খুনে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে এসেছে- বিশেষ করে যুদ্ধের সময় যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাদের উপর সেই অন্যায়ের একটা ক্লোসার দেওয়ার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের এই জনগণের থাকার কথা, প্রশ্নটাকে তুরস্ক কীভাবে দেখছে -

এ প্রশ্নের উত্তরে ড: আকচাপার বলেন "বাংলাদেশের কী অধিকার আছে না-আছে তা নিয়ে তিনি এখন ভাবছেন না", এ নিয়ে তিনি মন্তব্য করতে চান না।

তিনি আরো বলেন ''মৃত্যুদণ্ড এমনিতেই কোনও ভাল সাজা নয় – আর অমুক কারণ কি তমুক কারণ দেখিয়ে একজন রাজনৈতিক নেতাকে ফাঁসিতে ঝোলানো কিছুতেই মানা যায় না। আমাদেরও কিন্তু অবশ্যই ক্ষোভ ও প্রতিবাদ জানানোর অধিকার আছে। তবে প্রশ্নটা শেষ পর্যন্ত অধিকারের নয় – আমাদের মূল কথাটা হল এই হত্যাকান্ডর মধ্যে দিয়ে বাংলাদেশ কিন্তু বিরাট একটা ভুল করেছে।''

তুর্কী রাষ্ট্রদূত নানা ভাবে তার কথার মধ্যে দিয়ে এটা স্পষ্ট করে দিয়েছেন – মিঃ নিজামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে যেসব অপরাধ প্রমাণিত হয়েছে সেগুলোকে তারা গুরুত্ব দিতে রাজি নন। তুরস্ক তাকে বাংলাদেশের একজন প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই গণ্য করছে, কোনও যুদ্ধাপরাধী বলে মনে করছে না।

বিবিসির শেষ প্রশ্ন -
তাহলে বাংলাদেশে একাত্তরের যুদ্ধের সময়কার নিহত, নির্যাতিত ভিক্টিমদের কি হবে? ওরা কীভাবে বিচার পাবে?

ড: আকচাপারের সংক্ষিপ্ত জবাব – ''টাইম ইজ দ্য বেস্ট হিলার", অর্থাৎ সময়ের চেয়ে ভাল উপশম আর কিছু হতে পারে না''।

সম্পুর্ন সাক্ষাৎকার দেখুন - সম্পুর্ন সাক্ষাৎকার - বিবিসি বাংলা
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৪
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×