কন্ট্রোলার কনভোকেশনে অরিজিনাল সার্টিফিকেটে ভুল করল, কোন সমস্যা হয় নাই, একাউন্টস ডিরেক্টর বেতন হিসাব করতে হর হামেশাই ভুল করে, এইবার ঈদ এর বোনাস হিসেব করতেও ভুল করল, কারো কোন সমস্যা নাই, শুধুমাত্র একজন শিক্ষক এক মাসে গড় ৪ মিনিট কম উপস্তিত ছিল তাই তাকে শো-কজ নোটিশ খেতে হল, পরে যখন সেই শিক্ষক বুঝতে পেল যে সময় কিভাবে যোগ করতে হয় রেজিস্ট্রার সেটাই জানত না, তাই ভুল করে কম হিসেব করছে, এই ভুল ধরাতে গিয়ে আবারো শো-কজ খাবার উপক্রম, ভিসির হস্তক্ষেপে দ্বিতীয় শো-কজ দিতে না পেরে ভরা মিটিংয়ে সেই শিক্ষক রেজিস্ট্রার কতৃক অপমানিত, রেজিস্ট্রার যে মালিকের রিলাটিভ, লজ্জায় চাকরি থেকে রিজাইন ............ এটাই হল প্রাইভেট ইউনিভার্সিটির চেহারা, যেখানে শিক্ষকদের গার্মেন্টস এর কর্মীদের চেয়েও কম সম্মান দেয়া হয়।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




