আমি আজ অবধি বেগম খালেদা জিয়ার কোন বক্তব্য কাজ বাদ দিয়ে পুরোপুরি শুনিনি। অনেকবার শুনতে চেয়েছি কিন্তু পারিনি। ইচ্ছা হয়নি। শোনার মত মনে হয়নি। শোনার অধীর আগ্রহ নিয়ে টিভির সামনে বসতাম। কিছুক্ষন পরে আবার টেবিলে এসে কাজে মনোযোগী হতাম ভাষন শোনা বাদ দিয়ে। আজো টেবিলে বসে কাজ করার সময় টিভিতে তার ভাষন শুরু হয়েছে দেখলাম। মনে করলাম এটাও অতীতেরই আরেকটি ভাষনের মতই হবে। তাই টেবিলে বসে কাজ চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু কাজের ফাঁকে কানে কিছু শব্দ, বাক্য ভেসে আসতে লাগল এবং আমি কাজ বাদ দিয়ে টিভির সামনে চলে যেতে বাধ্য হলাম। আমি যখন তার বক্তব্য শুনছিলাম তখন মনে হচ্ছিল আমি বেগম খালেদা জিয়ার এ যাবতকালের শ্রেষ্ঠ একটি বক্তব্য শুনছি এবং বক্তব্য শেষ হলে শুধু এক লাইনে একটি স্টাটাস লিখব “খালেদা জিয়ার এ যাবতকালের শ্রেষ্ঠ বক্তব্য শুনলাম” । কিন্তু শেষ পর্যন্ত তা লিখতে পারলামনা। বক্তব্য এ যাবতকালের শ্রেষ্ঠ হয়েছে তাতে কোন সন্দেহ নাই। কিন্তু মার্চ ফর ডেমোক্রেসি নামে ঢাকা অভিমুখে যাত্রার যে কর্মসূচী তিনি ২৯ ডিসেম্বর দিলেন তা নিয়ে একটু চিন্তা করতে ছিলাম। এর আগেও তিনি বহুবার মানুষকে ঢাকায় ডেকে এনেছেন। তার ডাকে সারা দেশ থেকে লক্ষ জনতা সব কিছু উপেক্ষা করে অনেক আশা নিয়ে ঢাকায় এসেছেন। কিন্তু সমাবেশ শেষে তার বক্তব্য শেষে একরাশ হতাশা নিয়ে তারা আবার ফিরে গেছেন। আমার মনে প্রশ্ন জাগল জনগন আবার ঢাকা আসল । তারপর তিনি কি করবেন? তিনি বহুবার বহু আল্টিমেটাম দিয়েছেন। সব আবার পানি করে ফেলেছেন নিজেরাই নানান মহল, চক্র থেকে নানামুখী আশ্বাসে এবং ম্যানেজ গেমের আশায়। আর বারবার মুক্তিকামী জনতাকে করেছেন হতাশ, ব্যর্থ। ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি হওয়ার আগেই ডেমোক্রেসির লাশ জানজা, দাফন কাফন শেষে কুলখানিও হয়ে যাবেনাতো?
আলোচিত ব্লগ
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।