somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কতটা ক্ষয়ে গেলে জীবন এতটা তুচ্ছ হতে পারে?

২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিবিয়ায় গাদ্দাফির পতনের পর আল জাজিরায় একটি প্রতিবেদন দেখেছিলাম। গাদ্দাফির শাসনামলে যেসব বিরোধী রাজনৈতিক লোকদের ধরে নিয়ে চিরতরে গুম করা হয়েছে তাদের পরিবারের সদস্যরা একত্রি হয়েছে একটি জায়গায়। তারা তাদের হারিয়ে যাওয়া প্রিয় স্বজনদের ছবি টানিয়ে প্রদর্শন করছে। রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নির্যাতনে পঙ্গত্ব বরন করা একজন হুইল চেয়ারে বসে বর্ননা করছিলেন তার ওপর নির্যাতনের কথা। তার মত আরো অনেকে এসেছেন।
একই ধরনের নানা খবর আমরা সাদ্দামের পতনের পরও পত্রপত্রিকায় পড়েছি। এখন দেখছি সিরিয়ায় রাষ্ট্র কর্তৃক সাধারন মানুষের বাড়িঘর বোমা মেরে মাটির সাথে মিশিয়ে দেয়ার দৃশ্য । দেখছি কিভাবে রাষ্ট্র তার প্রজাদের মারে। কিভাবে জনপদের পর জনপদ, সভ্যতা, স্থাপনা রাষ্ট্র মাটির সাথে গুড়িয়ে দিতে পারে।
পৃথিবীর বহু অত্যাচারি শাসকের শাসনামলে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক পৈশাচিক অত্যাচারের কথা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। কিন্তু এমন দৃশ্য মনে হয় বিরল যেখানে আইনশৃঙ্খলা বাহিনী সরকার বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে হাত পা বেঁধে প্রকাশ্য রাজপথে ফেলে সাংবাদিকদের ক্যামেরার সামনে বন্দুকের বাট, লাঠি দিয়ে দল বেধে শাপের মত পেটানোর দৃশ্য, বুট দিয়ে মুখে, মাথায় লাথি মারার দৃশ্য, বা কখনো পুলিশ ধরে রেখেছে আর শাসক দলের অস্ত্রধারী লোকজন কর্তৃক পেটানোর দৃশ্য, হাত পা বেঁধে পায়ে গুলি করার দৃশ্য । এরকম লোমহর্ষক অনেক ঘটনার ভিডিও দৃশ্য আমরা টিভি, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে দেখছি। হ্যাতে হ্যান্ডকাফ পড়া বা পিছমোড়া দিয়ে হাত বেঁধে রাস্তায় ফেলে যখন একটি লোককে পেটানোর দৃশ্য দেখি এবং হাত পা বাঁধা লোকটির অসহায় অঙ্গভঙ্গি, নড়াচড়া, আকুতি এবং গড়াগড়ি দেখি তখন বুকের ভেতরটা ভেঙ্গে যায়।
এ দৃশ্যগুলো দেখলে যেমন শিহরিত হই তেমনি মনে প্রশ্ন জাগে কতটা নৈরাজ্য প্রতিষ্ঠিত হলে পরে, সব কিছু জবাবদিহিতার কতটা উর্ধ্বে চলে গেলে, এভাবে ক্যামেরার সামনে আইন শৃঙ্খলা বাহিনরি লোকজন কোন মানুষের ওপর বর্বর আচরনের সাহসী হতে পারে, এতটা বেপরোয়া হতে পারে? সব কিছু কতটা ক্ষয়ে গেলে, কতটা অধপতিত হলে মানুষের জীবন এতটা তুচ্ছ হতে পারে?


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×