গরুর হাট
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মফস্বল শহরে গরুর হাট খুব সুন্দর হয়। ঢাকার হাটগুলোর মত না। পরিষ্কার করে বলি। এখানকার হাটগুলোতে বেশিরভাগ গরুর মালিক নিজের গরুটা নিজেই নিয়ে আসেন, পাইকার এর সংখ্যা নগন্য।
মালিক হয়তো তার ছোট ছেলেটাকে সংগে এনেছেন। ছেলেটা অবাক বিস্ময় নিয়ে দেখছে শহুরে মানুষদের গরু দরদাম করা। গরু বিক্রি হয়ে গেলে তার দুচোখ ছাপিয়ে পানির ধারা। হয়ত গত দুই/তিন বছরের সংগীকে হারানোর কষ্ট। মালিককে দেখেছি গরুর গলকম্বল ধরে আদর করে, গরুকে অনেক কিছু বলে দিতে। তারা গরুটাকে নিজের সন্তানের মত আদর করেই লালনপালন করে তা বোঝা যেত স্পষ্ট। অনেক মালিক গরুর সংগে বাসা পর্যন্ত আসতেন।
সাধারণ লোকের কাছে একটা গরু কিন্তু শুধু একটা গরুই না, বরং একটা স্বপ্ন। যেমন, তারা আগে থেকেই ঠিক করে রাখে এই গরুটা বিক্রি করে বসত বাড়ির মেরামত করবে। বা মেয়ের বিয়ে দিবে, বা জমির মর্টগেজ ছাড়াবে।
এই সহজ সরল মানুষগুলোই আমাদের বেচে থাকার প্রেরণা দেয়। এদের কিছু টাকা বেশী দিতেও গায়ে লাগেনা।
Support Your Local Economy - দেশি গরু কিনুন, দেশের কৃষকদের বাচান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন