আমার প্রথম বইঃ যে শহরে গল্প লেখা বারণ
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মেলায় চলে এসেছে আমার প্রথম উপন্যাস- “
যে শহরে গল্প লেখা বারণ”

কাহিনী সংক্ষেপঃছোট্ট এক মফস্বল শহর নিশ্চিন্তপুর। যে শহরে অপরাধ হয় না বললেই চলে। কিন্তু হলো একদিন। চুরি হলো এক প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলরের শখের সাইকেল। ব্যস, শহরে মুখরোচক গল্পে পরিণত হলো ঘটনাটা! ভাবছেন, একটা সামান্য সাইকেল চুরির ঘটনায় এত মাতামাতি করার কি আছে? একই কথা ভেবেছিল নিশ্চিন্তপুরের সাহিত্যমনা একদল তরুণ-তরুণী। তারা বুঝল, মানুষ সত্যিকার বিনোদন পায় অপরাধের গল্প শুনে। কোথাও অপরাধ হলে মানুষ যতই মুখে মুখে ‘হায় হায়’ করুক না কেন, তাদের মনের একটা অংশ আনন্দ পায়। এই বিষয়টা উপলব্ধি করে তারা একটি বিনোদনমূলক পত্রিকা বের করল। নাম দিল ‘গল্প হলেও সত্যি’। কাল্পনিক কিন্তু গায়ে কাঁটা দেওয়া সব অপরাধের গল্প ছাপা হলো সেখানে। অপরাধ-বিহীন শহরে এমন একটি পত্রিকা বিক্রি হতে লাগল হট কেকের মতো। এরপর হঠাৎ কী এমন হলো, কোপেনহেগেন থেকে খ্যাতিমান বাঙালি সাইকোলজিস্ট জিব্রান আহমেদ ছুটে এলো নিশ্চিন্তপুরে? কী এমন ঘটল যে নিশ্চিন্তপুর থানার ওসি রুদ্র তালুকদার তার শান্ত শিষ্ট স্বভাব ছেড়ে রুদ্রমূর্তি ধারণ করল?
একটা বিনোদনমূলক পত্রিকা কি করে নিশ্চিন্তপুরকে বদলে দিল চিরদিনের জন্যে?
ছোট এই মফস্বলে ধীরে ধীরে উন্মোচিত হতে লাগল অকল্পনীয়, অচিন্তনীয় সব রহস্য!
বইঃ যে শহরে গল্প লেখা বারণ
জনরাঃ সাইকোলজিক্যাল থ্রিলার
প্রকাশনীঃ বাতিঘর প্রকাশনী
স্টল নংঃ ১৫১-১৫২
পৃষ্ঠাঃ ১৪৪
মুদ্রিত মূল্যঃ ১৮০
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন