ঊনগল্প: 'প্রেক্ষাগৃহের পথে'
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেক্ষাগৃহ-মুখী পান্থপথে অবধারিতভাবে দেখা মিললো জীর্ণ বস্ত্রের শীর্ণ দেহের এক বৃদ্ধার সাথে। যন্ত্রণায় কাতর, প্রসারিত হাত, অর্ধমুদিত চোখ। বিভিন্ন মূল্যের কাগুজে ও ধাতব মুদ্রা ছড়িয়ে আছে চারপাশে।
পথচারি উৎসাহিত হতেই পারেন তুচ্ছ বিবেচনা করে আরও কয়েকটি মুদ্রা ফেলে দিতে। খুবই মামুলি বিষয়, অনেকেই তো তাই করে। হয়তো বৃদ্ধাও তাই চাইতো। কিন্তু এবারই একটু ব্যতিক্রম করলো: পথচারির সাথে দৃষ্টির সাক্ষাতে দুর্বল হাতে বারণ করে দেয় বৃদ্ধা।
বিনোদন-পিয়াসী পথচারির অত সময় কোথায়! ঘাড়ের ঝাঁকুনিতে দ্বিধা কাটিয়ে অতঃপর প্রেক্ষাগৃহে প্রবেশ। আলো-আঁধারি বিনোদনকক্ষটিতে আবার এসে হানা দেয় সেই বৃদ্ধা। কেন সে সাহায্য নিতে চায় নি? এত বড় নিশ্চয়তা কোথায় পেল সে? কিন্তু তীব্র আলোর আচমকা উপস্থিতিতে মন ফিরে আসে বিনোদনচিত্রে।
বিনোদন শেষ। আরেকটি মর্মন্তুদ নাটক অপেক্ষা করেছিলো সেদিন পান্থপথে: বৃদ্ধা এবার নিথর দেহে শায়িত। হাত দু’টি প্রসারিত হলেও মুঠোবদ্ধ হয়ে আছে। বিদায়ের বার্তা কি আগেই জেনেছিল সে? কমলা রঙের আলোতে মানুষগুলোর ছুটে চলায় ফুটে ওঠে প্রহসন নাটকের দৃশ্য।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রবিন.হুড, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:০৮

চাপালিশ, চামল, চাম্বল, চাম্বুল, টোপোনি (মগ), বলস্রাম (গারো), কাঁঠালি চাম বা চাম কাঁঠাল (বৈজ্ঞানিক নাম: Artocarpus chama; আর্টোকার্পাস চামা) হচ্ছে মোরাসি পরিবারের কাঁঠাল-জাতীয় একটি বন্য প্রজাতির ফল। বিপন্ন এই বৃক্ষটি...
...বাকিটুকু পড়ুন
গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন