somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাঈনউদ্দিন মইনুল
উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

সংকলন পোস্ট নিয়ে সঞ্চালকের সাথে একটু বাতচিত ;)

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে মানে না আপনি মোড়ল আর কি... ;) ব্লগ কীভাবে চলে, কীভাবে তার খরচ নির্বাহ হয় অথবা কীভাবে দেশের মোড়লদের সাথে এর লিয়েজোঁ হয়.... তা তো কিছুই জানি না। দেশের বাংলা ব্লগের কঠিন সময়ে ব্লগোপতিরা কেমন আছেন, তা-ও জানি না। তাই ব্লগের উন্নয়নে কিছু বলতে গেলে ভেতরে ইতস্তত বোধ করি। পাছে তারা মনে দুঃখ পান।


সামু’র নিবেদিত প্রাণ ব্লগাররা যখন রাত জেগে নিজের সময় ও অর্থ ব্যয় করে ব্লগের ভালো পোস্টগুলোর লিংক নিয়ে সংকলন বের করেন, তখন তাদের প্রতি একটু সমীহ জাগে। তাদের একার পরিশ্রম অনেকের উপকারে আসে। সংকলনে স্থান দিয়ে তারা একেকটি পোস্টকে আরও বিশিষ্টতা দিচ্ছেন। অগণিত ব্লগার হচ্ছেন সম্মানীত। নতুন ব্লগাররা তো আকাশের চাঁদ হাতে পান, যখন তাদের লেখাটি সংকলিত তালিকায় স্থান পায়।


সংকলন পোস্টগুলোর অনেক উপকারিতা। সংকলন পোস্টগুলো ব্লগের হিট বাড়িয়ে দেয় লক্ষণীয়ভাবে। পোস্টদাতারা প্রেরণা পান আরও লেখার। পাঠকের জন্যও অনেক সুবিধা। অনিয়মিত পাঠকের জন্য তো মহা-সুবিধা। ব্লগ লেখা ও ব্লগ পড়ার প্রেরণা বেড়ে যায়। এসব বিবেচনায় ব্লগের সংকলকেরা ব্লগের জন্য বিশাল কর্ম সাধন করে যাচ্ছেন।



আমি ব্যক্তিগতভাবে কোন সংকলন পোস্ট পেলেই, তাতে হুমড়ি খেয়ে পড়ি (অবশ্য সময় থাকা সাপেক্ষে)। মন্তব্য দিই এবং নিজের সাধ্যমতো উৎসাহ দেই, সেখানে নিজের পোস্ট থাকুক, অথবা নাই বা থাকুক। এটি ব্যক্তিগত দায় থেকেই করি।


কিন্তু আমি মনে করি, ব্লগ কর্তৃপক্ষ আরেকটু বেশি কিছু করতে পারেন। তারা প্রতিটি সংকলন পোস্টকে ‘কনটেন্টস’ এর গুরুত্ব মোতাবেক স্টিকি করতে পারেন। বিষয় মোতাবেক সময়ও নির্ধারণ করতে পারবেন। একটি সংকলন পোস্টকে অন্তত ১২ ঘণ্টার জন্য স্টিকি করে রাখলে তাতে ব্লগের ক্ষতি হয় না, স্টিকি পোস্টেরও মর্যাদা কমে না। বিনিময়ে সংকলকেরা সম্মানীত হন। তাদেরকে অর্থ দিয়ে এর বিনিময় হবে না এবং সেটি হবে অপ্রাসঙ্গিক।


কোন পোস্টকে কীভাবে কিসের নীতিতে স্টিকি করা হয় এবং কী বিবেচনায় তা সপ্তাহ বা মাসব্যাপী বা বিভিন্ন মেয়াদে স্টিকি অবস্থায় রাখা হয়, তা আমি জানি না। কেমন গুরুত্বের লেখাকে কেমন মেয়াদে স্টিকি রাখা হবে, তারও বিধি থাকতে পারে। তবে আমি নিশ্চিত যে, তাদের একটি নীতিমালা আছে। আমি মনে করি মাসের ৩০ দিন বা সপ্তাহের ৭দিনই স্টিকি হবার মতো পোস্ট থাকে না। অথবা কোন পোস্ট ৩দিন, কোন পোস্ট ৩সপ্তাহ, অথবা কোন পোস্ট মাসব্যাপী থাকারও মানদণ্ড আছে। থাকা উচিত।




এর আগে একটি রম্য পোস্টে রসাত্মক লেখাকে আরও গুরুত্ব দেবার দাবি জানিয়েছিলাম। এদেশে নাকি দাবি করাই হয়, না মানার জন্য। তাই মনে দুঃখ পেলেও রম্য থামিয়ে দেই নি ;) কারণ নিয়মের ব্যতিক্রমও এদেশেই হয়... :D

এবার দাবি করছি, সংকলন পোস্টগুলোকে ‘স্টিকি অবস্থায়’ অন্তত ১২ ঘণ্টা সময় দেবার জন্য। এই দাবিটি মেনে নেওয়ার দাবি করছি! এতে ব্লগের উপকারই হবে। প্রতি মাসে অন্তত ৩/৫টি পোস্টকে এভাবে স্টিকি করার কাজটি আপনাদের পরিকল্পনায় নিয়ে আসুন।


>সপ্তাহ ভরে রাখতে না পারলেও, অন্তত একদিন বা ১২ ঘণ্টা
>সাথে সাথেই স্টিকি করতে না পারলেও, দু’একদিন পর




সংকলকদের নিয়ে, বিশেষত যারা নতুন ব্লগার, নানাবিধ কথা প্রচলিত আছে, যা আমি ভাবতে চাই না। তাদের কী উদ্দেশ্য, সেটি বিবেচ্য নয়, তারা কী উপকার করছেন, সেটি নিয়ে আমরা ভাবতে পারি। তারা যা করছেন, তা ব্লগের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেশের ব্লগোস্ফিয়ারে পরিবর্তন এসেছে, যার ফলে বাংলা ব্লগের দিক পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনকে যদি যথাযথভাবে এডাপ্ট না করা যায়, তবে ব্লগোপতিদের রাজত্ব হারাতে হবে, তাতে আমি মোটামুটি নিশ্চিত। কারণ কেউ কেউ হারাচ্ছেন, অথবা হারানোর ঝুঁকিতে আছেন। দেশের প্রধান ব্লগের ক্ষেত্রে সেটি কেউ চায় না। সামু’র শুভ কামনায়.... :)
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:০১
৪৭টি মন্তব্য ৪৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

×