somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাঈনউদ্দিন মইনুল
উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

জাপান ফ্লাইট বাতিল করেছে, অনেকেই করবে: অন্তত যারা দেশের বাইরে যাচ্ছে তাদের টেস্টগুলো ভালোভাবে করা যায় না?

১৯ শে জুন, ২০২০ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত চব্বিশ ঘণ্টা ধরে কোরিয়ান জাতীয় টিভিতে কয়েকজন বাংলাদেশির খবর বারবার আসছে। সেদেশের প্রেজিডেন্টও এতোটুকু প্রেস কাভারেজ পায় না! তারা রীতিমতো বিখ্যাত হয়ে গেছেন, নেতিবাচক খবর নিয়ে।

বিশেষ ফ্লাইটে একদল বাংলাদেশি শিক্ষার্থী সিমেস্টার ধরার জন্য কোরিয়া গিয়েছিলো গত পরশো। যথারীতি সুস্থতার যাবতিয় প্রত্যায়নপত্র নিয়ে। কিন্তু কোরিয়ায় গিয়ে চারজন 'করোনা পজিটিভ'। তারা কোরিয়ায় নেমে কোথায় গিয়েছে, কোথায় বেড়িয়েছে, কোথায় শপিং করেছে, কোথায় ...ইয়ে করেছে সব খবর হালনাগাদ টিভিতে হচ্ছে ঘণ্টায় ঘণ্টায়। (উল্লেখ্য, "৩১ নম্বর রোগীর" চলাফেরাকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়া করোনাভাইরাস নিয়ন্ত্রণে বিশেষ কৃতীত্ব দেখিয়েছে।)

খবরে পেয়েছি, ঢাকা বিমানবন্দরে যে 'নেগেটিভ' দেখিয়ে বিমানে ওঠেছে তাইওয়ানে গিয়ে সে 'করোনা পজিটিভ'! দেখুন আমরা কত পজিটিভ একটি জাতি! বলি, করোনার ক্ষেত্রে এতো 'ইতিবাচক যারা' তাদেরকে বাইরে পাঠাবার কী দরকার?

একই অবস্থা জাপান ফ্লাইটে। করোনা নেগেটিভ প্রত্যয়নপত্র নিয়ে যারা জাপানের বিশেষ ফ্লাইট ধরেছেন তাদের বেশ কয়েকজন 'পজিটিভ'। ফলাফল, বাংলাদেশ থেকে ফ্লাইট আসাযাওয়া বাতিল।
বলা বাহুল্য জাপান বাংলাদেশের অন্যতম সহযোগী। দুর্দিনের তাদের সাথে যোগাযোগ আরও জরুরি। দক্ষিণ কোরিয়ার সাথেও, কারণ বিমানবন্দরের এক্সটেনশনসহ দেশের অবকাঠামোর সাথে তারা জড়িত।

খবরে পেয়েছি যে, যাত্রীরা অনেক কষ্ট করে টেস্ট করিয়ে প্রত্যয়নপত্র যোগাড় করে কিন্তু বিমানবন্দরে কেউ তাদেরকে জিগায় না! শুধু একটু তাপমাত্রা চেক করে ভেতরে ঢুকিয়ে দেয়। (এবিষয়ে বিমানবন্দরের দক্ষতার বিবরণ এখানে বলে শেষ করা যাবে না।)


টেস্ট কম হচ্ছে, দেরিতে হচ্ছে অথবা হচ্ছে না। করোনা রোগীর চিকিৎসা হচ্ছে না অথবা হসপিটালগুলো তাদেরকে ভর্তি নিচ্ছে না। এসব দেখে আমরা অভ্যস্ত। হার্ড ইমিউনিটি অথবা সামাজিক প্রতিরোধ তত্ত্ব কোন কাজে আসে নি বাংলাদেশে। অঞ্চলভিত্তিক অবরোধের উদ্যোগও সিস্টেম দুর্বলতার কারণে বিলম্বিত হচ্ছে। ...এসবই আমাদের দেশের ভেতরের খবর!

কিন্তু দেশের বাইরে আমাদের অযোগ্যতা, সামর্থ্যহীনতা আর অস্বচ্ছতার খবরগুলো কি খুব দেওয়া প্রয়োজন? আমাদের টেস্টগুলো যে আইওয়াশ এসব প্রমাণ কি দেশের বাইরে পাঠাবার দরকার আছে? দেশের বাইরের বিমানবন্দরগুলোতে বাংলাদেশি পাসপোর্টের যে চমৎকার মূল্যায়ন হয়, সেটি আর বাড়াবার কী প্রয়োজন?


কর্তৃপক্ষের উচিত, এবিষয়ে বিমানবন্দরকে আরও কার্যকর করা এবং বিদেশগামীদের সবারই (দেশি এবং বিদেশি নাগরিক) টেস্টগুলো আরেকটু যত্নের সাথে করা। না হলে ক্ষতির আকৃতি ও প্রকৃতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে (যদি ইতোধ্যেই সেটি না হয়ে থাকে)।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২০ বিকাল ৩:০৪
২৯টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

কবির বিরুদ্ধে কবি

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:১০

হে মৃত্যুহীন কবি,
কোন এক কোমল রাতে
তোমার সাথে পায়ে পায়ে
চলতে চাই হাজার বছর।
তারপর তুমি
মিলিয়ে যাবে তারার মাঝে —
তখন আমি লিখবো
তোমার না-লেখা পঙ্ক্তিমালা
কোন এক পূর্ণিমাতে।

হয়তো প্রথম পঙ্ক্তি হবে —
"সে তোমাকে ভালোবাসতো।"
তারপর সমুদ্রের... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×