somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Linkedin ও কয়েকটি বিষয়

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনারা নিশ্চয়ই অনেকেই ফেসবুক, টুইটার ব্যবহার করে থাকেন- সোস্যাল নেটওয়ার্কিংয়ের জন্য এদের তুলনা হয় না। এগুলো সকলের জন্য উন্মুক্ত। কর্মজীবী, ব্যবসায়ী, বিনিয়োগকারী, উদ্যোক্তা ইত্যাদির জন্য লিংকডইন নামে একটি বিশেষ সোস্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট রয়েছে। এড্রেস : http://www.linkedin.com

সর্বাধিক প্রোফেশনালরা তাদের সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে লিংকডইন ব্যবহার করে। বর্তমানে লিংকডইন হচ্ছে ১ নম্বর প্রোফেশনাল সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।
ব্যবসার সম্প্রসারন, ব্যবসা সম্পর্কিত নতুন নতুন খবরাখবর, পন্য ক্রয় বিক্রয়, চাকুরী, সমস্যার সমাধান, গ্রুপিং, কোম্পানী পরিচিতি ইত্যাদি বিভিন্ন সেবা পেতে প্রোফেশনালরা এটা ব্যবহার করে।
সোস্যাল নেটওয়ার্কিং এর ওয়েবসাইট লিংকডইন এর কয়েকটি বিষয় নিচে তুলে ধরা হলো:

১। চাকুরী খোঁজার ক্ষেত্রে ব্যবহার-
লিংকডইন এ আপনি শুধু চাকুরী খোঁজার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। আসলে লিংকডইন এর মাধ্যমে যারা হাইলি-কোয়ালিফায়েড তারাই চাকুরী পেয়ে থাকে। অথচ আপনি যদি আপনার প্রোফাইল সম্পূর্ণ করে নিয়মিত কানেকশন বাড়াতে থাকেন, তাহলে যা পাবেন, সেটা চাকুরী থেকেও বেশি কিছু্।
২। অসম্পূর্ণ প্রোফাইলটি-
একটি অসম্পূর্ণ প্রোফাইল আসলে তেমন কোন সুফল বয়ে আনে না। যত বেশি সম্ভব নিজের সম্পর্কে এবং কোম্পানীর সম্পর্কে তথ্য প্রদান করা যায়-কানেকশন তত বেশি সার্চ করে আপনাকে খুঁজে পাবে।
৩। গ্রুপ নির্ধারন-
লিংকডইন এ প্রতি সেকেন্ডে গ্রুপ তৈরী হয়। তাই সঠিক গ্রুপ নির্ধারন করা একটি সময়সাপেক্ষ ব্যাপার কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপনার পেশার সাথে সামঞ্জস্যপূর্ণ গ্রুপে যোগ দিন, তবে লক্ষ রাখবেন এর সদস্য যেন তুলনামূলক বেশি হয়। ওসব গ্রুপে একটি পোস্ট ই হয়ত আপনাকে এক বা একাধিক ভালো ক্রেতা দিতে পারে।

৪। তথ্য শেয়ার
আপনার কোম্পানীর ব্লগ পোষ্ট লিংকডইন ফিড এর মাধ্যমে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন গ্রুপে আপনার কোম্পানীর ব্লগ পোস্ট ও অন্যান্য ওয়েবসাইটের প্রয়োজনীয় লিংক সাবমিট করুন। এতে করে কানেকশনরা আপনার প্রতি আগ্রহী হয়ে উঠবে।

৫। নিয়মিত কানেকশন যোগ করা
আপনার উচিত নিয়মিত কানেকশন যোগ করা। যাদের আপনি চেনেন না তাদের সাথে কানেক্ট হওয়ার কথা আমি বলছি না। কারো সম্পর্কে জেনে তবেই কানেক্ট হোন।

৬। লিংকডইন এ্যানসার ব্যবহার
আপনি কি লিংকডইন এ্যানসার ব্যবহার করছেন? না!!। লিংকডইন এ্যানসার খুব গুরুত্বপূর্ণ একটি স্থান যেখানে এক্সপার্টরা বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকে। আমার উপদেশ হচ্ছে, আপনি সেখানে লগইন করুন এবং যে প্রশ্নটির উত্তর জানেন সেটি প্রদান করুন। আপনি ইচ্ছে করলে প্রশ্নসহ উত্তরটি আপনার ব্লগে প্রকাশ করে তারপর লিংকডইনে দিয়ে সোর্স হিসেবে আপনার ব্লগ ঠিকানা দিয়ে দিতে পারেন। এতে কোয়ালিটি ভিজিটর পাবেন।

৭। টিম গঠন
ব্যক্তিগত টিম গঠন আসলে অনেকটা ফেসবুকে পেজ বা গ্রুপ গঠনের মত। আপনি আপনার পরিচিতজনদের নিয়ে প্রোফেশনাল টিম গঠন করে নিতে পারেন। এটা আপনার কর্মক্ষেত্রে শক্তি বৃদ্ধি করবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×