somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'গ্যাংনাম স্টাইল' এরপর এবার রেকর্ড ভাংলো 'জেন্টলম্যান'!

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইউটিউবে 'গ্যাংনাম স্টাইল' খ্যাত দক্ষিণ কোরিয়ার সংগীতশিল্পী সাই আবারও বিশ্ব রেকর্ড গড়লেন। এবার তার নতুন মিউজিক ভিডিও 'জেন্টলম্যান' আপলোডের ৩ দিনের মধ্যেই ১০ কোটি মানুষ ভিডিওটি দেখেছে! মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দুই কোটি বার দেখা হয়ে গেছে। এর মাধ্যমে ইউটিউবে আপলোডের প্রথম ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি বার দেখা ভিডিওর রেকর্ড দখলে নিয়েছে 'জেন্টলম্যান'।

এত দিন জাস্টিন বিবারের 'বয়ফ্রেন্ড'-এর দখলে ছিল রেকর্ডটি। গত বছরের মে মাসে ইউটিউবে প্রচারের প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ৮০ লাখ বার দেখা হয়েছিল ভিডিওটি।
জানা গেছে, জেন্টলম্যান শনিবার ইউটিউবে আপলোড করা হয়। সোমবারের মধ্যেই চার কোটি ৪৫ লাখ বার দেখা হয়েছে ভিডিওটি। আর আজ ১৭ এপ্রিল বুধবার ভোর রাতে লেখাটি তৈরি করার সময় ভিডিওটি সর্বমোট ১০,১৩,৫৫,৮৩৭ বার প্রদর্শিত হয়েছে!

গত বছর ‘গ্যাংনাম স্টাইল’ ভিডিওটি ইউটিউবে ছাড়ার পর থেকেই সাইয়ের তারকাখ্যাতি বাড়তে থাকে। ‘গ্যাংনাম স্টাইল’ প্রধানত সিউলের গ্যাংনাম জেলার অধিবাসীদের উচ্চবিলাসী জীবনধারার একটি প্রতীকী রূপ। গত জুলাইয় ইউটিউবে গ্যাংনাম স্টাইল পোস্ট করার পর থেকে এ পর্যন্ত ১৫০ কোটিবার ভিডিওটি দেখা হয়েছে। অন্য কোনো ভিডিও এখনো এ রেকর্ড ভাংতে পারেনি।

ফ্রান্স, কানাডা, নিউজিল্যান্ড, ডেনমার্ক, সুইডেনসহ বিশ্বের অনেক দেশে ‘জেন্টেলম্যান’ শীর্ষ ১০ ভিডিও গানের তালিকায় রয়েছে। এমনকি ফিনল্যান্ডের ভিডিও তালিকার শীর্ষস্থানে রয়েছে ‘জেন্টেলম্যান’। বছর দুয়েক আগেও তেমন কোন পরিচিতি ছিল না সাইয়ের। তবে তার বানানো বিভিন্ন মিউজিক ভিডিও নিয়মিত আপলোড হতো ইউটিউবসহ অন্যান্য অনলাইন ভিডিও সাইটগুলোয়।

সাইয়ের গ্যাংনাম স্টাইলে নেচেছেন জাতিসংঘের মহাসচিবসহ বিশ্বের নামীদামী তারকা আর রাজনীতিবিদরা। সবাই ইউটিউবেই ভিডিওটি উপভোগ করেছেন। জেন্টেলম্যানের তেমন কোনো বিশেষত্ব না থাকলেও ভিডিওটি আনন্দ উল্লাসপূর্ণ বলে মন্তব্য করেন ইউটিউব ব্যবহারকারীরা।

ভিডিওটিতে সাইকে সুইমিং পুল, গ্রন্থাগার, দামি কাপড়ের দোকান, রেস্তোরাঁসহ সিউলের বিভিন্ন স্থানে নাচতে দেখা যায়। ভিডিওটিতে বিভিন্ন নারীর সঙ্গে গায়কের রসিকতাও লক্ষ করা যায়। তবে এবারের ভিডিওতেও গতবারের ভিডিওর নাচের সঙ্গে অনেকটাই মিল রয়েছে। রয়েছে আগের ভিডিওতে অংশগ্রহণ করা অন্যান্য নিত্যশিল্পীরাও।

১০,১৩,৫৫,৮৩৭ বার প্রদর্শিত এই ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক দিয়েছে ১০,৭৫,৭৭১ জন মানুষ। আবার অপছন্দর সংখ্যাও কম নয়! এখন পর্যন্ত ভিডিওটিতে ডিজলাইক দিয়েছে ১,৯৮,৯৬৯ জন মানুষ।

ইউটিউবে 'জেন্টলম্যান' নামের রেকর্ড গড়া ভিডিওটি দেখুন এখানে

আর যারা ইউটিউবে দেখতে পারছেন না তারা আপাতত 'জেন্টলম্যান' ভিডিওটি দেখুন ফেসবুকের এই ঠিকানায়

লেখাটি আগে এখানে প্রকাশিতও।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×