সংবর্ধনার দিনে বিমানবন্দরে আগত যুবলীগের এক নেত্রীকে সাংবাদিক প্রশ্ন করলেন, আপনি এখানে কেন এসেছেন?
ঐ যুবতীলীগ নেত্রীর উত্তরঃ আমরা মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্থ্যাৎ "Mother of Humanity" কে সংবর্ধনা দিতে এসেছি। উনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। তাই সংবর্ধনা দিতে এসেছি।
এই কথা শোনার পর, সাংবাদিক বেচারা থ মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল।
প্রধানমন্ত্রী নোবেল পেল অথচ আমরা জানিনা।
চাটুকারিতা কত প্রকার তা বর্তমান আওয়ামী কর্মীরা (বেশির ভাগই হাইব্রিড) বুঝাচ্ছেন।
তেল যে মণে মণে মারা যায় তাও বুঝাচ্ছেন।
এক ভয়াবহ গোলক ধাঁধাঁয় আছি আমরা! নির্বাচন হবে কিনা পুরোই সন্দেহ মধ্যে।
আওয়ামীলীগ ভিশন-২০৪১ দ্বারা অনেক কিছুই বুঝিয়েছে যে আমাদের মত সাধারণ লোকদের বোধগম্য নয়।
নির্বাচন হবে কিন্তু ভোটারবিহীন।
রাস্তার কুকুরও ভোট দিতে পারবে, দিতে পারবেনা কেবল জনগণ।
ওহ! আমিতো ভুলেই গেছি কেননা আওয়ামীলীগ ই হলো দেশ আর তার নেতা-কর্মীরা হলো জনগণ!
মোদ্দাকথা, সুষ্ঠু একটা নির্বাচন চাই।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি সেদিন থেকে যেদিন একুশে আগষ্ট গ্রেনেড হামলা হয়েছিল। ক্রিকেটের প্রতি উনার টানটা আমার ভালো লাগে। উনাকে যে উপাধি দেয়া হয়েছে তার উনি অবশ্যই প্রাপ্য।
কিন্তু এমন কিছু বলা বা মন্তব্য করা উচিৎ নয় যা তোষামোদ কিংবা খয়েরখাঁগিরি ছাড়া আর অন্য কিছুই প্রমাণ করেনা।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


