somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিংস্র জানোয়ার খাবলে ধরেছে প্রিয় মাতৃভূমিকে। আসুন রুখে দাঁড়াই।

১৭ ই মে, ২০১২ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ (১৬-৫-২০১২) দুপুরের পর টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে: মির্জা ফখরুলসহ ১৮ দলের ৩৪ নেতার জামিন নামঞ্জুর; কারাগারে পাঠানোর নির্দেশ।

আমার অফিসের একজন কলিগ, আওয়ামী সমর্থক, ব্রেকিং নিউজ দেখে খুব হতাশ গলায় বললেন, আওয়ামীলীগ এইটা কী করতেছে? হাসিনারে তো এখনই থামানো দরকার, তা নাহলে দেশের অবস্থাতো বারোটা বাজিয়ে ফেলবে।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের কারাগারে নেওয়ার পর, তখনও বিএনপি দেশব্যাপী হরতাল ঘোষণা করেনি। উত্তর বঙ্গের চার জেলায় হরতাল ঘোষিত হয়েছে মাত্র। একজন কলিগ, কোন দল সমর্থন করেন না, খুব বিপন্ন এবং ক্ষ্যাপাটে গলায় বললেন, সারা দেশব্যাপী হরতাল ঘোষণা করা উচিত; এখনও কেন ঘোষণা করতেছে না? অন্য এক কলিগ বলল, আরে হরতাল দেওয়া ঠিক না। এতজন নেতাকে একসাথে ধরেছে; বিএনপি আর হরতাল দেওয়ার সাহস পাবে না। আগেরজন জোর গলায় বললেন, লিখে রাখেন এক ঘন্টার মধ্যে দেশব্যাপী হরতালের ঘোষণা আসবে; আসবেই।

রিক্সায় বাসায় ফিরছি। রিক্সাওয়ালা বললেন, স্যার আওয়ামীলীগের যদি দ্যাশের প্রতি মায়া থাকতো; তবে হ্যারা এই সব কাজ করতো না। হিসাব অনুযায়ী বিএনপি অনেক নরম সরম, দেশের কথা এট্টু হইলেও ভাবে।

সব মিলিয়ে আশে পাশের মানুষের মধ্যে কেমন একটা বিপন্ন ভাব লক্ষ্য করছি। এই সব মানুষ ভেতরে ভেতরে ফুঁসে উঠছেন। দেশের এমন অবস্থা তারা কল্পনাও করেননি। বাংলাদেশের ইতিহাসে বিরোধী দলের এতজন প্রথম সারির নেতাকে এক সাথে গ্রেফতারের ঘটনা আর ঘটেনি। আজকের এত বদলে যাওয়া সময়ে এমন ঘটনা আমাদের শান্তিপ্রিয় সাধারণ মানুষের একেবারে ভেতরটা কাঁপিয়ে দিয়েছে। এখন বিস্ফোরণের অপেক্ষা। একেতো চারিদিকে সীমাহীন নৈরাজ্য - দুর্নীতি, লোডশেডিং, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, গুম, খুন, সরকারি সন্ত্রাস, দলীয়করণ, বিপন্ন সার্বভৌমত্ব, বাকশালের কালো থাবা - সব মিলিয়ে এত বাজে সময় খুব কমই এসেছে আমাদের জাতীয় জীবনে।

বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনী এবং বিডিআরের কোমর ভেঙ্গে দেওয়া হয়েছে; শেয়ার বাজার লুটের মাধ্যমে মধ্যবিত্তদের জমানো টাকা প্রতারণা করে কেড়ে নেওয়া হয়েছে; বিচার বিভাগকে দলীয়ভাবে ব্যবহার করে ন্যায় বিচারের সম্ভাবনা নষ্ট করা হয়েছে। কুইক রেন্টালের নামে দেশের শক্তি সরবরাহ ব্যবস্থাকে একবারে ভেঙ্গে দেওয়া হয়েছে। একটি অপকর্ম ঢাকার জন্য, পাবলিকের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য ক্রমাগত একের পর এক অপকর্ম করা হচ্ছে। বিদেশী দখলদার ছাড়া কোন দেশপ্রেমী সরকার দেশের মানুষের সাথে এমনটি করতে পারে না।

অলিতে গলিতে যেখানে মিছিল বা শ্লোগান সেখানেই লাঠিয়াল পুলিশ বাহিনী (আসলে গুণ্ডাবাহিনী) বেপরোয়াভাবে লাঠিপেটা করছে মিছিলকারীদের। গতরাতে পুলিশের লাঠির আঘাতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক শহীদ হয়েছেন। আমাদের মধ্যে মত বিরোধ আছে, গণতান্ত্রিক সমাজে তা থাকবেই। তাই বলে এমন অযোগ্য সরকার, জনগণের সমস্যা সমাধানের দিকে মনোযোগ না দিয়ে প্রতিবাদকারীদের কণ্ঠ স্তব্ধ করার জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তা দেখে শংকিত না হয়ে পারা যায় না।

রাত দশটার এটিএন বাংলার খবর দেখছিলাম। আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর পুলিশের বেধড়ক লাঠিপেটা দেখে আমার সাড়ে তিন বছরের ছেলে আমাকে জিজ্ঞেস করে, আব্বু এভাবে ওদেরকে মারছে কেন? আমি উত্তর দেই না; আসলে দিতে পারি না। ছেলে বারবার একই প্রশ্ন করে। তার চোখে মুখে বিস্ময় এবং আতংক। আমার মাথা হেঁট হয়ে আসে; অবোধ আক্রোশে আমি কথা হারিয়ে ফেলি। আমি চ্যানেল বদলে দেই। আপাত নিরীহ এই আমিও ধীরে ধীরে প্রতিবাদী হয়ে উঠি। আমাদের সন্তানদের ভবিষ্যৎ আমাদের চোখের সামনে নিকষ অন্ধকারে ঢেকে যাচ্ছে। এই জনবিচ্ছিন্ন স্বৈরাচারী সরকারকে যে কোন মূল্যে থামাতে হবে। দলমত নির্বিশেষে এ এক গণদাবী আজ। আসুন, সবাই ঐক্যবদ্ধ হই; এই জানোয়ারদের হাত থেকে প্রিয় মাতৃভূমিকে বাঁচাই।

(আমাকে দল অন্ধ ভেবে গালি দেবেন না। আজ আওয়ামীলীগের জায়গায় বিএনপি এমনটা করলেও আমি একই লেখা লিখতাম। আমি দেশের পক্ষে, আমি রাজনীতি সচেতন; কোন দলের প্রতি অন্ধ নই।)
১৬টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×