somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বীন তো এমনই। যে ব্যক্তি দ্বীনের হেফাজত করবে, সে নের্তৃত্ব লাভ করবে

১৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাহযীবুল কামালে ইমাম যুহরী হতে বর্ণিত হয়েছে যে, তিনি বলেনঃ আমি একবার আব্দুল মালেক বিন মারওয়ানের নিকট গেলাম। আব্দুল মালেক তখন আমাকে জিজ্ঞেস করলেনঃ হে যুহরী তুমি কোথা হতে এসেছ? আমি বললামঃ মক্কা হতে। তিনি জিজ্ঞেস করলেনঃ তুমি মক্কায় কাকে রেখে এসেছ, যে মক্কার ও মক্কাবাসীদের নের্তৃত্ব দিচ্ছে? যুহরী বলেনঃ আমি বললামঃ আতা বিন আবু রাবাহ। আব্দুল মালেক জিজ্ঞেস করলেনঃ তিনি কি আরবদের অন্তর্ভূক্ত? না মাওয়ালীদের? আমি বললামঃ মাওলাীদের। তিনি জিজ্ঞেস করলেনঃ তিনি কিসের মাধ্যমে মক্কাবাসীদের নের্তৃত্ব দিচ্ছেন? আমি বললামঃ দ্বীনদারী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএর সুন্নাতের মাধ্যমে। আব্দুল মালেক বললেনঃ দ্বীনদার এবং সুন্নাতের অধিকারীদেরই নেতা হওয়া উচিত।

আব্দুল মালেক বললেনঃ ইয়ামান বাসীদের নেতা কে? আমি বললামঃ তাউস বিন কায়সান। আব্দুল মালেক বললেনঃ তিনি কি আরবদের অন্তর্ভূক্ত? না মাওয়ালীদের? আমি বললামঃ তিনি মাওয়ালীদের অন্তর্ভূক্ত। তিনি জিজ্ঞেস করলেনঃ তিনি কিসের মাধ্যমে তাদেরকে পরিচালনা করছেন? আমি বললামঃ আতা যা দিয়ে পরিচালনা করছেন, তিনিও তা দ্বারা পরিচালনা করছেন। অর্থাৎ দ্বীনদারী এবং হাদীছ বর্ণনার মাধ্যমে। আব্দুল মালেক বললেনঃ তাই হওয়া উচিত।

আব্দুল মালেক বললেনঃ মিশরবাসীদের নেতা কে? আমি বললামঃ ইয়াযীদ বিন আবু হাবীব। আব্দুল মালেক বললেনঃ তিনি কি আরবদের অন্তর্ভূক্ত? না মাওয়ালীদের? আমি বললামঃ তিনি মাওয়ালীদের অন্তর্ভূক্ত।

আব্দুল মালেক আমাকে জিজ্ঞেস করলেনঃ সিরিয়াবাসীদেরকে কে পরিচালনা করছেন? আমি বললামঃ মাকহুল। তিনি বললেনঃ তিনি কির আরবদের অন্তর্ভূক্ত? না মাওয়ালীদের? আমি বললামঃ মাওয়ালীদের। তিনি ছিলেন একজন নাওবী গোলাম। যাকে হুযাইল গোত্রের একজন মহিলা আযাদ করেছিল।

আব্দুল মালেক আবার প্রশ্ন করলেনঃ আরব উপদ্বীবের নের্তৃত্ব দিচ্ছে কে? আমি বললামঃ মাইমুন বিন মিহরান। তিনি বললেনঃ তিনি কি আরবদের অন্তর্ভূক্ত? না মাওয়ালীদের? আমি বললামঃ তিনিও মাওয়ালীদের অন্তর্ভূক্ত।

আব্দুল মালেক জিজ্ঞেস আমাকে জিজ্ঞেস করলেনঃ খোরাসানের নেতা কে? আমি বললামঃ যাহ্হাক বিন মুযাহিম। তিনি বললেনঃ তিনি আরবদের অন্তর্ভূক্ত? না মাওয়ালীদের? আমি বললামঃ মাওয়ালীদের।

আব্দুল মালেক জিজ্ঞেস করলেনঃ কে বসরাবাসীদেরকে পরিচালনা করছে? আমি বললামঃ হাসান বসরী। তিনি বললেনঃ তিনি কি আরবদের অন্তর্ভূক্ত? না মাওয়ালীদের? আমি বললামঃ মাওয়ালীদের। আব্দুল মালেক তখন বললেনঃ অকল্যাণ হোক তোমার! কুফাবাসীদের নের্তৃত্ব কার হাতে? যুহরী বলেনঃ আমি বললামঃ ইবরাহীম আন নাখঈ। তিনি বললেনঃ তিনি কি আরবদের অন্তর্ভূক্ত? না মাওয়ালীদের? যুহরী বলেনঃ আমি বললামঃ তিনি আরবদের অন্তর্ভূক্ত। আব্দুল মালেক তখন বললেনঃ হে যুহরী! অকল্যাণ হোক তোমার! এতক্ষণে তুমি আমার পেরেশানী দূর করেছ। আল্লাহর কসম! মাওয়ালীগণ (অনরাবগণ) আরবদের নের্তৃত্ব করতেই থাকবে। এমন কি মাওয়ালীদের শান (মর্যাদা) বর্ণনায় মিম্বারের উপর খুতবা দেয়া হবে। আর আরবরা তখন মিম্বারের নীচে বসে তা শ্রবণ করতে থাকবে।

যুহরী বলেনঃ আমি বললামঃ হে আমীরুল মুমিনীন! দ্বীন তো এমনই। যে ব্যক্তি দ্বীনের হেফাজত করবে, সে নের্তৃত্ব লাভ করবে। আর যে দ্বীনকে পরিত্যাগ করবে, তার পতন হবে এবং সে লাঞ্চিত-অপমানিত হবে।
সংগৃহীত
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

ঘোড়ামাছি মৃত্যুঞ্জয়ী সক্রেটিস - যার জন্ম হয়েছিলো সত্যকে পুনর্জীবিত করার জন্যে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯



প্লেটোর 'অ্যাপোলজি' কোনো সাধারণ ক্ষমা প্রার্থনার দলিল নয় (গ্রিক শব্দ Apologia মানে আত্মপক্ষ সমর্থন বা যুক্তির ব্যাখ্যা)। ৫০০ জন জুরির সামনে দাঁড়িয়ে ৭০ বছর বয়সী সক্রেটিস যে নির্ভীক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

×