somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা নাকি হাসিনা, কাকে পছন্দ ইন্দো-মার্কিন জোটের !!

১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নেহরুর জোটনিরপেক্ষ নীতির কারণে ১৯৫০-র দশকে আমেরিকা ভারতকে পাশে না পেয়ে পাকিস্তানের সাথে CENTO, SEATO প্রভৃতি চুক্তির মাধ্যমে কৌশলগত সম্পর্ক গড়ে তোলে যার ফলে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আমেরিকা পাকিস্তানের সকল পদক্ষেপে সায় দিয়ে যায়। বাংলাদেশ স্বাধীনের পর মিলিত হলো সোভিয়েত -ভারত বলয়ে। আমেরিকার সিআইএ ও পাকিস্তানের আইএসাই মিলে ষড়যন্ত্রকারী মোশতাকসহ মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিব, প্রধাণমন্ত্রী তাজউদ্দিন, মন্ত্রীসভার সকল সদস্যকে হত্যা করে বাংলাদেশে তাদের অনুগত সরকার প্রতিষ্ঠায় সমর্থ হয় যা ২০০৮ সাল পর্যন্ত অব্যাহত ছিল। ২০০৮ সালে ভারত-আমেরিকা নিউক্লিয়ার চুক্তি স্বাক্ষরের পর পেন্টাগণের নিরাপত্তা কৌশল পরিবর্তিত হয়। আমেরিকা বাংলাদেশের ব্যাপারে পাকিস্তানের পরিবর্তে ভারতের সংগে কাজ করতে শুরু করে



বিএনপিতে যেহেতু পাক ঘরানার মুসলিম জাতীয়তাবাদীদের প্রভাব বেশী তাই এ দলটি ১৯৭৫-২০০৮ সালের ঘোর এখনো কাটিয়ে উঠতে পারছে না যখন আমেরিকা তার কৌশলগত মিত্র পাকিস্তানের পরামর্শে বাংলাদেশ বিষয়ে নীতি নির্ধারণ করেছে, যার সুফল হিসেবে জিয়া,খালেদা ও এরশাদ দীর্ঘদিন ক্ষমতায় থেকেছেন। ২০০৮ থেকে পরিস্থিতি যে উল্টে গেছে এটা এখনো পাকি ব্লেস্ডদের বোধোদয় হয়নি। তাই খালেদাকে বারবার সিংগাপুর যেতে হয়েছে। সিংগাপুরচক্র বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে সক্ষম নয়, এ সত্য যদি খালেদা এখনো না বোঝেন তবে তার পুত্রের রাজনীতিতে প্রত্যাবর্তন কখনো সম্ভব হবে না।
আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসা সম্ভব নয়। তবে আইএসআই ও জংগী-মৌলবাদীদের সাথে সম্পর্ক ছিন্ন করে যদি খালেদা তার গন্তব্য দিল্লিতে ঠিক করেন, ৫বছর পর তার বা তার পুত্রের ক্ষমতায় আসার সম্ভাবনা থাকবে নয়তো জিয়া পরিবারের রাজনীতির অবসান খুব শিঘ্রী ঘটতে যাচ্ছে।


সরকার পরিবর্তনের বিষয়ে বাংলাদেশের সুশীল সমাজের একাংশ দ্বারা উৎসাহিত হয়ে মজেনা প্রথমে খালেদার সংগে শলা করলেন। পরদিন পংকজ শরণের সাথে বিষয়টি নিয়ে আলাপ করলেন। পংকজ সোজা দিল্লী দেখিয়ে দিলেন। স্টেট ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে মজেনা দিল্লী গিয়ে পররাষ্ট্র কর্তাদের সাথে কথা বললেন। কিন্তু তারা তো আর মজেনার মত অতি উৎসাহী নন, ভদ্রভাবে তাকে বুঝিয়ে দিলেন যে বিএনপিকে ক্ষমতায় আনার কোন মিশন তাদের নেই।


যারা শত্রু পাকিস্তানের ইশারায় পাক-চীনা মদদপুষ্ট ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেয়, এখনো আইএসআই-র দ্বারা প্রভাবিত ও মৌলবাদী-জংগীরা তাদের ডানে-বামে। হতভম্ব মজেনা চীনে যেতে চাইলেন। তার উর্ধতন কর্তারা তার চেয়ে বেশী ধারণা রাখেন। মজেনার উৎসাহকে প্রশ্রয় দিয়ে দিল্লী যাবার অনুমতি দিলেও চীনে যাবার অনুমতি দিতে পারলেন না কারণ আমেরিকা বাংলাদেশ বিষয়ে চীনের সাথে কাজ করছে না।


তো এখন মজেনা কী করবেন, খালেদাকে তিনি কথা দিয়েছেন, তাই ওয়াশিংটন ডিসি ছুটলেন যদি কর্তাদের বুঝিয়ে কিছু করা যায়! তার হয়তো ধারণা নেই যে বিষয়টি স্টেট ডিপার্টমেন্টের এখতিয়ারে নেই, এটা পেন্টাগনের বিষয় যারা নিরাপত্তার কৌশল হিসেবে বাংলাদেশ বিষয়ে ভারতের সাথে কাজ করছে। আগে তারা পাকিস্তানের সাথে কাজ করত, তাই আইএসআই ভক্ত বিএনপি-জামাত-জাপা দীর্ঘদিন ক্ষমতার স্বাদ পেয়েছিল। এখন পরিবর্তীত পরিস্থিতিতে আওয়ামী লীগ পাচ্ছে। মজেনার দৌড়ঝাপ কেবলই সার।

সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

×