somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাকে নিয়ে লেখা একটি রোমান্টিক অনু-উপন্যাস

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উদাম গায়ে উপুড় হয়ে শুয়ে আছো তুমি, চোখ বন্ধ। কিছুক্ষন আগেও প্যান্টটা নাভীর উপরে ছিল, এখন অনেকটাই নিচে। ঘাড়ের উপর ভারী গরম নিঃশ্বাস পড়ছে, লাইলির নিঃশ্বাস। কলির নিঃশ্বাস অত ভারী না, আরো হালকা। কলি, মালিকের মেয়ে। অনেক আদুরে মেয়ে তো, প্রথম প্রথম কোন রকম পাত্তাই দিতে চাইতো না। এখন অবশ্য খেলার সাথী হিসেবে প্রথম পছন্দ তুমি। তুমিও কাজের ফাঁকে সুযোগ পেলেই এটা ওটা বাহানায় তার কাছে চলে আসো। র্ধু , লাইলী আবারো ঘাড়ের উপর এসে হাজির, সুড়সুড়ি লাগছে ভীষন। গাভী যেমন তার নবাগত বাছুরের সারা শরীর চেটে দেয়, ঠিক তেমনি করে লাইলী তোমার ঘাড় থেকে অল্প নিচে দিকে চাটতে থাকে, লাইলী এমনি, যখন সময় হবে সে এরকম করবেই। এখন তোমার ভীষন বিরক্ত লাগছে, হাত দিয়ে মুখটি সরিয়ে দিয়ে ওপাশ ফিরে শুয়ে থাকলে। হ্যা, আবারো কলি। সময় আসুক, কলিকে নিয়ে তুমি একদিন পালাবেই। গত রাতে দেখা সিনেমার সাথে জীবনের কেন যে কোন মিল নেই, সেটা ভেবে আফসোস করতে চাওনা তুমি।
বাজারের কোনার ঘরটাতে প্রতি রাতে সিনেমা দেখানো হয়, বড়রা দরজা বন্ধ করে দেখে। তুমি আর হাক্কানী গতরাতে বেড়ার ফাঁক দিয়ে দেখছিলে, রহমত চাচা দেখে দাবরানি দেয়াতে তার চৌদ্দগুষ্ঠি উদ্দার করতে করতে বাড়ী চলে এসেছিলে। যাক সে কথা, লাইলীর চাটাচাটির কারনে আড়মোরা ভেঙ্গে উঠতে গিয়েই বুঝতে পারলে প্যান্টটা নিচে পড়ে যাচ্ছে। নিশ্চিত হাক্কানীর কাজ সেটা, ঘুমের মধ্যে হাক্কানী সম্ভবত বিড়ির আগুন দিয়ে প্যান্ট বাধার সুতলিটা আলাদা করে ফেলেছে। প্যান্টের চেইন নষ্ট হয়ে যাওয়াতে মালিকে বড় ছেলে তোমাকে পড়তে দিয়েছিল, তুমি এটা সুতলি দিয়ে কোমরের সাথে বেধে রাখো সব সময়। সন্ধা ঘনিয়ে আসছে, দুর থেকে হাক্কানী হাকালো- “ কিরে আক্কাইচ্ছা, কত ঘুমাইবি, বাড়ীত যাইবিনা?” তুমি আক্কাস কথা না বাড়িয়ে মাতলাখানি নিয়ে তোমার প্রিয় গরু লাইলী কে নিয়ে বাড়ী রওনা দিলে।
তোমার বয়স ১২, ১৯৮৭ সালের কথা।

(রিপোস্ট)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×