somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিনা টিকেটে রেল ভ্রমণঃ সত্য ঘটনা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্টেশনের চারপাশের লাইন দিয়ে দাঁড়ানো পুলিশের ফাঁক গলিয়ে এক ভোঁ দৌড়ে প্লাটফর্মে ঢুকে গেলাম। ট্রেন স্টেশনে দাঁড়ানো। এই বুঝি ছেড়ে দিল! তখন অন্য কিছু ভাবার সময় নেই। কিন্তু ট্রেনে উঠতে গিয়েই বুঝলাম ধরা পড়েছি। মোবাইল কোর্ট বসেছে আজ। আমাকে একজন পুলিশ ধরে নিয়ে গেল। প্লাটফর্মের একটি রুমে গাদাগাদি করে বিনা টিকেটে ভ্রমণরত অনেক যাত্রী আটকানো। সবার মুখ ফ্যাকাশে বর্ণ ধারন করেছে। তাদের মধ্যে আমি নিতান্ত শিশু। ক্লাস এইটের ছাত্র। এই মিনি হাজতখানায় ঢুকে আমি প্রায় আধমরা হয়ে গেলাম।
ঘটনা ১৯৮২ সালের মার্চ-এপ্রিলের। রাজবাড়ী জংসন। তখন মাঝে মধ্যে মোবাইল কোর্ট বসত। লোকমুখে মোবাইল কোর্টের বিভৎস বর্ণনা অনেক শুনেছি। এবার সাক্ষাৎ যমের সামনে পড়লাম। মাত্র সকালে কলেজ ট্রেনে রাজবাড়ী এসেছি। না, টিকেট কেটেই এসেছি। আমি ফিরে যাবো গোয়ালন্দ। স্কুলের বই কেনা শেষ হলে স্টেশনের দিকে তাকিয়ে দেখি একটি ট্রেন দাঁড়ানো। মনে হলো ট্রেনটি গোয়ালন্দ যাবে এবং হয়ত এক্ষুণি ছেড়ে দেবে! তাই অগ্র-পশ্চাৎ বিবেচনা না করে স্টেশন ভরা পুলিশ-ম্যাজিস্ট্রেটকে উপেক্ষা করে এক দৌড়ে পুলিশের বেস্টনি ভেদ করে স্টেশনে ঢুকে দেখি বিধি বাম। ট্রেনটি বিপরীতমুখী, খুলনার দিকে যাচ্ছে। এখন ভালভাবে চারিদিকে তাকিয়ে দেখি সারা স্টেশন শুধু পুলিশ আর পুলিশ। অনেক উৎসুক জনতা দূর থেকে তাকিয়ে আছে যেন চিড়িয়াখানার বানর ধরা পড়েছে। এসব যদি আগ থেকে খেয়াল করতাম তাহলে কিছুতেই স্টেশনে ঢুকতাম না। যাক, এসব চিন্তার সময় এখন না। এখন চিন্তা কী করে ছাড়া পাওয়া যায়। যতগুলি আসামী ধরা পড়েছে তার মধ্যে আমিই সর্বকনিষ্ঠ। জীবনে কখনো এমন পরিস্থিতির মোকাবেলা করিনি। এখন কী করতে হবে সে বয়সও হয়নি। আর কিছুক্ষণ থাকলে নির্ঘাৎ মারা যাবো শাস্তির দরকার হবে না। কতক্ষণ সময় গেছে জানি না। ইতিমধ্যে কিছু লোক তদবির করে বেরিয়ে গেলো। স্টেশনের বড় কর্মকর্তা ও পুলিশ কিছু লোককে ছাড়িয়ে নিয়ে গেল। আমি হতভাগার কেউ নেই। ছাড়া পাবার মত তদবির করা যোগ্যতাও আমার নেই। জরিমানার টাকা পয়সা কিছুই নেই পকেটে। কাউকে খবর দেবো সে সাহসও নেই। লজ্জা অপমানে মনে হলো, মাটি তুমি ফাঁক হও আমি মাটির ভেতর ঢুকে যাই। কিয়ামতের মাঠ নাকি ভয়াবাহ হয়! এর চেয়ে বেশী ভয়াবাহ আর কী হতে পারে?
এমন সময় আসমান থেকে একজন ফিরিশতা নেমে এলো। একজন ইউনিফর্ম পরা রেল কর্মী (হয়ত টিটি বা এমন কেউ হবে) কেন যেন মিনি হাযতখানার দিকে আসলেন, আমার দিকে তাকালেন। নাম জিজ্ঞেস করলেন। আমি অভয় পেলাম। তিনি বললেন, তোমাকে কে ধরে এনেছে? আমি বললাম, একজন পুলিশ। তিনি আমার দিকে গভীর মায়াময় দৃষ্টিতে তাকালেন। আমার জীবনে এমন মায়ময় চাহনিতে কেউ তাকয়নি। আমি অভয় পেয়ে বললামঃ আমি এই ট্রেনের যাত্রী নই। খুলনাও যাবো না। আমি সকালের ট্রেনে এই স্টেশনে এসেছি। এখন গোয়লন্দ যাবো। ভুল করে পুলিশ-ম্যাজিস্ট্রেট দেখেও স্টেশনে ঢুকে পড়েছি। প্রমাণস্বরুপ সাথে থাকা সকালে রাজবাড়ী আসার ট্রেন টিকেট তাকে দেখালাম। তাঁর মনে গভীর দয়া হলো। তিনি উচ্চস্বারে বললেন, "এই মাসুম বাচ্চাকে কে ধরে এনেছে?" ত্রিশ বছর পর তাঁর এই বাক্যটি আমার এখনও স্পষ্ট মনে আছে। অথচ আমি তাঁকে চিনি না, তিনিও আমাকে চেনেন না। আমার নাম ঠিকানাও তিনি জিজ্ঞেস করেন নাই। এই বাক্যাটি তিনি বেশ কয়েকবার উচ্চস্বরে আশপাশের পুলিশ-কর্মকর্তা সবাইকে শুনিয়ে বলতে থাকলেন। তারপর ঘটল পৃথিবীর সেরা আশ্চর্যজনক ঘটনা। সত্যি ঘটনা। এমন আশ্চর্যজনক ঘটনা পৃথিবীতে দ্বিতীয়বার ঘটেছে বলে আমার জানা নেই। তিনি আমাকে মোবাইল কোর্টের হাত থেকে বাঁচানো জন্য উচ্চস্বরে বললেন, আমার বাসা থেকে একে পাঠিয়েছে আমার কাছে। এই মাসুম বাচ্চাকে কে ধরল? তখন আমি এইটের ছাত্র সাইজে ছোটখাট। আমার হাতধরে রুম থেকে বের করে আনলেন। তারপর প্লাটফর্মে এক মাথা থেকে অন্য মাথা ঘুরিয়ে আনলেন। দেখাতে বললেন, কে আমাকে ধরেছে? যে পুলিশ আমাকে ধরে এনেছে ঐ কচি বয়সে তার চেহারা আমার তখন মনে নেই। আর স্টেশনের চারিদিকের হাজার জনতার উৎসুক নয়ন আমাকে পীড়া দিচ্ছে। এই বুঝি আমার পরিচিত কেউ আমাকে দেখে ফেলল! আমি তাকে সনাক্ত করতে ব্যর্থ হলাম অথবা সনাক্ত করতে চাইলাম না। কে আবার বাড়তি ঝামেলায় জড়ায়! আমার চিন্তা শুধু মুক্তির। তারপর সেই মহানুভব ফিরিশতা আমাকে স্টেশন গেটের সামনে নিয়ে গেলেন এবং উচ্চস্বারে চিৎকার করে বললেন, এই ছেলেকে আমার বাসা থেকে আমার কাছে পাঠিয়েছে, কে তাকে ধরল? তাঁর উদ্দেশ্য ছিল, যেন আমার মুক্তির ব্যাপারে কেউ কোন প্রশ্ন না করেন। পর মুহুর্তে তিনি গেটের সবাইকে শুনিয়ে আমাকে বললনে, যাও, বাসায় চলে যাও। ফলে কেউ আমাকে আটকালো না। আমি মুক্তির স্বাদ পেয়ে উর্দ্ধশ্বাসে দৌড় দিলাম। মহান মুক্তির অবতারকে একবার ফিরেও দেখলাম না। অকৃতজ্ঞ আমি।
আজ ত্রিশ বছর পর আমি এখনো রাজবড়ী স্টেশনে গেলে মনে মনে খুঁজে ফিরি সেই মহামানবকে। তিঁনি নিশ্চয়ই অবসরে গেছেন। এখনো বেঁচে আছেন কী? কেউ জানেন? যদি জীবনে আর একবার তার দেখা পেতাম, তার পা ছুঁয়ে সালাম করতাম। আল্লাহ তাঁর দীর্ঘ হায়াত দান করুন, দুনিয়াতে শান্তি দান করুন, আখিরাতে মুক্তি দান করুন। কেউ আছেন, তাঁর খবর দেবার?
(লেখাটি সামহোয়ার ব্লগের "সাদা মনের মানুষ"-কর্তৃত "বিনা টিকেটে ট্রেন ভ্রমণ . . . " নামক রচনা পড়ে উৎসাহিত হয়ে লেখা হলো। সুতরাং তাকে উৎসর্গ করছি)
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×