গ্রামীণ ফোনের ধাপ্পাবাজি
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ সকালে আমার গ্রামীণ ফোনের ব্যালেন্স চেক করতে গিয়ে একটি মেসেজ পেলাম। গ্রামীণ ফোনের পক্ষ থেকে জানানো হয়েছে, আমি যদি আজ ১৯ টাকা রিচার্জ করি, তাহলে আমাকে ২০০০ (দুই হাজার) টি এসএমএস ফ্রি দেয়া হবে। আমিতো খুশিতে আটখানা!
কিন্তু কিছুক্ষণ ভেবে দেখলাম এর মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ ধাপ্পাবাজি আছে। প্রথমতঃ মনে রাখতে হবে, ১৮ নয় বা ২০ ও নয়, শুধুমাত্র ১৯ টাকা। এটাও এক প্রকার পরোক্ষ ধাপ্পাবাজি। কেন? উনিশ টাকার বেশি হলে তাদের সমস্যা কী? তার মানে আজকে যদি আমি একশ বা পাঁচশ টাকাও রিচার্জ করি তাহলে আমি এই অফার পাব না। দ্বিতীয় কথা হলোঃ এই এসএমএস-এর মেয়াদ মাত্র দুই দিন। এখানেই আসল শুভংকরের ফাঁকি! আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাকে দুই হাজার এসএমএস ব্যবহার করতে হবে। তার মানে আমি যদি খাওয়া-দাওয়া, ঘুম, অফিস, টয়লেট-বাথরুম দুনিয়ার সব কাজ ফেলে শুধু এসএমএস পাঠাতে থাকি তাহলেও প্রতি ৩ (তিন) মিনিটে একটি করে এসএমএস পাঠাতে হবে। এই তিন মিনিটের মধ্যে এসএমএস লিখে শেষ করে সেন্ড করতে হবে। এর মধ্যে আমি কোথায় ফোনে কথা বলতে পারব না বা কোন ফোন কল রিসিভও করতে পারব না। যা প্রায় অসম্ভব একটি সমীকরণ! প্রিয় অপারেটরগণ, অনুগ্রহ করে বন্ধ করুন এই প্রতারণা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,...
...বাকিটুকু পড়ুন১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন