somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিছিয়ে যাওয়া বুয়েটের পরীক্ষা ও বিক্ষিপ্ত ভাবনা...

২৪ শে জুন, ২০১১ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবার ও আমাদের পরীক্ষা পিছিয়ে গেল। আগের ছয় বার পরীক্ষা পিছানোতে যেমন খুশিতে লাফিয়ে উঠেছিলাম, এইবারের বিষয় টা সম্পূর্ণ আলাদা। আসলে এইবার সব ফ্যাকাল্টি আলাদা হয়ে যাওয়াতে আমি ভাবিওনি যে পরীক্ষা পিছাতে পারে। এমন না যে, পরীক্ষার পড়া সব শেষ, তার পরেও পরীক্ষা পিছানোতে কেন যেন সস্তুষ্ট হতে পারছিনা। গত তিনদিন ধরে লর্ড অব দ্য রিংস দেখে সময় নষ্ট করে একসপ্তাহ বেশি সমযের জন্য 'হা-পিত্যেশ' করলেও মন থেকে কখোনোই চাইনি এইবার পরীক্ষা পিছাক। :|

গত পাঁচ বছরের বুয়েট শিক্ষাজীবনে এইবার ই প্রথম দেখলাম পরীক্ষার আগের দিন বিকাল বেলা মিটিং করে পরীক্ষা পিছানোর নোটিস দেয়া হলো। শিক্ষক, সিনিয়র ভাই সবার কাছ পরীক্ষা পিছানোর কুফল শুনে আসলেও কখোনোই সেগুলোকে বিশেষ পাত্তা দিতাম না। কিন্তু যখন সমস্যা গুলোর মুখোমুখি হতে হয় তখনই আসলে এর স্বরুপ বোঝা যায়। শিক্ষাজীবনের শেষ দুই টার্ম এ এসে পরীক্ষা পেছানা মানে কেবল কতগুলো দিন শিফট হওয়া না, এর সাথে সামনের দিনের পরিকল্পনাও জড়িত। বাবা-মার চাকুরী জীবন ক্রমশ শেষ হয়ে আসছে, বাইরের ভার্সিটির সহপাঠীরা অনেকেই চাকুরীরত বা উচ্চশিক্ষায় দূরদেশে, ক্রমশ: বাংগালীর জীবনে শুভকাজ বলে পরিচিত দিল্লীকা লাড্ডু :|| খাবার ও সময় চলে আসছে, অথচ বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরোনোই এখনও অনেক দূরের পথ বলে মনে হচ্ছে। :-<

এইবারের পরীক্ষা পেছানোটা আসলে খুবই আকস্মিক। ফ্যাকাল্টি আলাদা করা হয়েছে, ডিপার্টমেন্টাল হেড আমাদের সাথে নিজে কথা বলে পরীক্ষা না পেছানোর জন্য একরকম অনুরোধ ই করেছেন বলা যায়, নিজেদের পছন্দ মতই রুটিনও অফিস থেকে করে দেয়া হয়েছে, তারপরও কেন পরীক্ষা পিছালো বোধগম্য না। /:) তারচেয়েও বড় কথা হচ্ছে সব ফ্যাকাল্টির ই যদি পরীক্ষা পিছায় তাহলে এত শোরগোল করে ফ্যাকাল্টিই বা আলাদা করার কি দরকার ছিল? ইইই ফ্যাকাল্টির পরীক্ষার সিট সিভিল বিল্ডিং এ পড়লে কোন ১টা ফ্যাকাল্টির পরীক্ষা পিছালে অন্যটার উপরেও তো প্রভাব পড়ার ই কথা।

হয়তো দেশেই চাকুরী করতে চাইলে বা উচ্চশিক্ষা নিতে চাইলে পাশ করার ‌'ডেডলাইন' তেমন মূখ্য না, কিন্তু যারা দেশের বাইরে উচ্চশিক্ষা নিয়ে যেতে চায় তাদের জন্য মাস এবং দিনের হিসাব খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ফ্রেবুয়ারী-২০১২ এর শেষের দিকে ফাইনাল রেজাল্ট (আমরা সিনিয়র ব্যাচ, আমাদের জ্ন্য আন্ডারগ্রাড লেভেলের শেষ রেজাল্ট) দেবার কথা। রেজাল্টের এক মাস পরে প্রভিশনাল সার্টিফিকেট পাওয়া যায়। আবার বাইরের অনেক ইউনিভার্সিটিতেই কাগজপত্র পাঠানোর জন্য ডেডলাইন থাকে ১ এপ্রিল। যদি রেজাল্ট দিতে ১৫ দিন মতো দেরী করে তাহলে অনেকেই ২০১২ সালের সেমিস্টার-এ ভর্তির জন্য প্রয়োজনীয় ট্রানসক্রিপ্ট/সার্টিফিকেট পাঠাতে পারবে না।

পরীক্ষা পেছানের কোপ মূলত পড়ে সিনিয়র ব্যাচ গুলোর উপর। আমাদের সিনিয়র ভাইয়া-আপুরা এইসবের মুখোমুছি হয়ে এসেছেন, আমরা হছ্ছি এবং যা আলামত দেখছি এই চক্র থেকে আমাদের জুনিয়ররাও মুক্তি পাবে না। চার বছরের কোর্স ছয় বছরের বেশি সময়ে শেষ করে ক্রমশ ভবিষ্যত পরিকলল্পনা, আগামীর স্বপ্নগুলো ধুসর হতে দেখে নিজেকে দোষারোপ করা ছাড়া আর কিছুই করার থাকে না। :(
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১১ রাত ৯:৫৬
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

×