somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমজানের কারণে কিছুটা দেরিতে জেদ্দায় বাংলা নববর্ষ উদযাপন

০৯ ই মে, ২০২২ ভোর ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জেদ্দায় স্থানীয় শিল্পীদের মনমাতানো দেশীয় সঙ্গীত, নৃত্য পরিবেশনের মাধ্য দিয়ে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে উদযাপিত হয় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৯ ।বাঙালীর প্রাণের এই উৎসবে যোগ দিয়েছে সৌদি আরব পশ্চিমাঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা ।
শুক্রবার (৫ মে ২০২২) সন্ধ্যায় জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে আবহমান বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাবারের আয়োজন করা হয়। কোমলমতি শিশু-কিশোর ও প্রবাসী বাঙালিরা নানা রঙে সেজে স্বাগত জানায় নতুন বছরকে। দেশীয় পিঠা ফুলি সমৃদ্ধ কনস্যুলেটের স্ট্রল ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল বাংলা ও ইংরেজি শাখার দুইটি স্ট্রল বর্ষবরণ উৎসবে যোগ করে বার্তিমাত্রা



বর্ষবরণ অনুষ্ঠানে আসা প্রবাসীদের বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে স্বাগত জানান কনসাল জেনারেল নাজমুল হক । এই সময় তিনি বলেন, নববর্ষের আনন্দ সবার মাঝে উৎসারিত হোক। সবার মঙ্গল হোক, এটাই আমাদের প্রত্যাশা। বৈশাখ আমাদের সংস্কৃতির ধারক ও বাহক। হাজার বছরের এই সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের আয়োজন।



দীর্ঘ দুই বছর করোনা পরিস্থিতিতে নববর্ষ পালন হয়নি। এবার এই বৈশাখী মেলা পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। স্থানীয় শিল্পীদের মনমাতানো দেশীয় সঙ্গীত, নৃত্য পরিবেশন আর দর্শকদের করতালিতে আনন্দ মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানটি। বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে খুশী প্রবাসী বাংলাদেশীরা ।

মেলায় উপস্থিত ছিলেন,রাজউকের চেয়ারম্যান এ,বি,এম আমিন উল্লাহ নুরি, কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশি বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।


অনুষ্ঠানের শুরুতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন, কাউন্সিলর শ্রম কাজী এমদাদুল ইসলাম ও কাউন্সিলর কামরুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যালয় প্রধান কাউন্সিলর মোঃ আজিজুর রহমান।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২২ সকাল ১১:১৫
৭টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×