এই গভীর সন্ধ্যায়-
শূণ্যতার কাছাকাছি ছুয়ে যাওয়া অন্ধকার
আর পরিবর্তিত পরিবর্তনে ঘাস জল কাঁদামাটি
কিংবা জংলি আকাশ
আর আকাশের রঙ
ছুতে পারেনা আমায়...
আমিও পারিনা ছুতে
একা একা বসে থাকি বেশ
গ্রাম্য কিশোরের মত ডানপিটে ঘুড়ির লেজে
বেঁধে দিতে ইচ্ছে হ্য় মন; ইচ্ছে হ্য়
ঘোলা জল র্ব্ষায় পিছল উঠোন জুড়ে
ছড়িয়ে দিই ক্লান্ত শরীর।
এই খাঁ খাঁ শূণ্যতা
এই ইট কাঠ, হলুদ রেস্তোরা
ভালোলাগেনা; একদম ভালোলাগেনা ।
আমি কি পারবনা ছুতে
আকাশের মত মানুষের মনের রঙ,
আমি কি পারবনা বলতে - ভালোবাসি,
ভালোবাসা; তোমায় বড্ড প্রয়োজন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

